শেষ মুহূর্তে ‘শাটডাউন’ এড়ালো যুক্তরাষ্ট্র

আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ১০:২৭ এএম

শেষ মূহুর্তে ‘শাটডাউন’ এড়ালো বাইডেন সরকার। শাটডাউন হওয়ার কয়েক ঘণ্টা আগে একটি স্বল্পমেয়াদি তহবিল চুক্তিতে সম্মত হয়েছে মার্কিন কংগ্রেস বা আইনসভা। 

এর আগে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানদের বিরোধীতার মুখে বাজেট পাস নিয়ে জটিলতায় পড়ে বাইডেন সরকার। এর ফলে ১ অক্টোবর মধ্যরাত (স্থানীয় সময় শনিবার রাত ১২টার পর) থেকে শাটডাউন বা বন্ধ হয়ে যেতে পারতো যুক্তরাষ্ট্রের অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম। 

শনিবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে ৩৩৫-৯১ ভোটে বিলটি পাস হয়। মূলত বিরোধী রিপাবলিকানদের চেয়ে ডেমোক্র্যাট সদস্যরা এটিকে বেশি সমর্থন করেছেন। এই বিলের মাধ্যমে আগামী নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত সরকারকে অর্থায়ন করা যাবে। খবর বিবিসির। 

সাধারণত প্রতিবছরের ১ অক্টোবর নতুন অর্থবছরের জন্য অর্থ বরাদ্দের অনুমোদন দিয়ে থাকে মার্কিন ফেডারেল সরকারের দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা। যা উচ্চকক্ষ হিসেবে সিনেট ও নিম্নকক্ষ হিসেবে হাউজ অব রিপ্রেজেন্টেটিভস -এর সমন্বয়ে গঠিত।

এ বছর সরকারি ব্যয় হ্রাস করার দাবিতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি এ অর্থ বরাদ্দের বিষয়টি আটকে রেখেছিল।

রিপাবলিকান পার্টি জানিয়েছিল, সরকারি ব্যয় কমানোর পরই নতুন অর্থবছরের জন্য অর্থ বরাদ্দের অনুমোদন দেবে তারা। যার মধ্যে ইউক্রেন যুদ্ধে মার্কিন অর্থায়ন কমানোর দাবিটি ছিলো অন্যতম। 

শেষ পর্যন্ত এই বিলে ইউক্রেনের জন্য কোনো নতুন সহায়তা অন্তর্ভুক্ত করা হয়নি। 

গত এক দশকে তিনবার শাটডাউনে গেছে মার্কিন সরকার। সবশেষ ২০১৯ সালে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকার সময় শাটডাউনের কবলে পড়েছিল যুক্তরাষ্ট্র। যা রেকর্ড ৩৪ দিন পর্যন্ত স্থায়ী হয়েছিল।

আরবিএস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে জঘন্য এক হত্যা ও ডাকাতি মামলায় ৪৬ বছর বয়সী জামাল হাওয়ার্ডের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার রাতে টেক্সাসের হান্টসভিল স্টেট কারাগারে প্রাণঘাতী কেমিক্যাল...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর