বেসামরিক নাগরিক হত্যার দায়ে ক্ষমা চেয়েছে কলম্বিয়ান সেনাবাহিনী

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০৫:২২ পিএম

কলম্বিয়ায় বামপন্থী গেরিলাদের বিরুদ্ধে লড়াই চলাকালে বেসামরিক নাগরিকদের হত্যার দায়ে এই প্রথমবারের মতো ক্ষমা প্রার্থনা করেছে দেশটির সেনাবাহিনী।

সেনাদের ওপর অর্পিত দায়িত্বকে বড় করে দেখাতে কিছু ক্ষেত্রে এসব বেসামরিক নাগরিককে বিদ্রোহী হিসেবে আখ্যায়িত করে তাদের হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। খবর এএফপি’র।

কলাম্বিয়ার সরকার জানায়,  ২০০৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত এ নীতির অংশ হিসেবে ৬ হাজার ৪০২ জন বেসামরিক নাগরিককে হত্যা করা হয়। কিছু ক্ষেত্রে গেরিলা আখ্যা দিয়ে তাদেরকে হত্যা করা হয়। মঙ্গলবার সেনাবাহিনী এমন হত্যার শিকার হওয়া ১৯ জনের পরিবারের কাছে ক্ষমা চেয়েছে।

বোগোটায় এক অনুষ্ঠানে সেনা কমান্ডার লুইস ওসগিনা বলেন, ‘আমরা স্বীকার করছি যে জাতীয় সেনাবাহিনীর সদস্যদের হাতে অত্যন্ত বেদনাদায়ক এমন কর্মকাণ্ড সংঘঠিত হয়েছে যা কখনই হওয়া উচিত ছিল না।’ এক্ষেত্রে সৈন্যরা সেনাবাহিনীর ‘আইনকে কলঙ্কিত’ করেছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, এসময় ভুক্তভোগীদের আত্মীয়রা দেখেছেন ও শুনেছেন যে এ ব্যাপারে ‘আমরা আমাদের পক্ষ থেকে গভীর ও আন্তরিকভাবে ক্ষমা প্রর্থনা করছি।’

কলম্বিয়ার সামরিক বাহিনী দেশটির প্রধান গেরিলা গ্রুপ ফার্কের সাথে ২০১৬ সালে চুক্তিতে পৌঁছানোর আগ পর্যন্ত বামপন্থী এ বিদ্রোহী গ্রুপের সাথে লড়াই করে। ১৯৬০ সালে এ যুদ্ধ প্রথম শুরু হয় এবং তা দশকের পর দশক ধরে চলে।

 

একাত্তর/জো
ইরানে সম্ভাব্য যেকোনো ধরনের মার্কিন স্থল অভিযানের বিরুদ্ধে কঠোর হুঙ্কার দিয়ে অভিনব এক পুরস্কারের কথা ঘোষণা করেছে ইরানি সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানি ভূখণ্ডে অনধিকার...
প্রবল ভূমিকম্পের আঘাতে লণ্ডভণ্ড কলম্বিয়ায় অলৌকিকভাবে বেঁচে থাকা মানুষদের খুঁজে বের করতে সময়ের সাথে পাল্লা দিয়ে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। সোমবার ৭.৪ মাত্রার শক্তিশালী...
চলতি শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া। ৭.৪ মাত্রার এই বিধ্বংসী ভূকম্পনে গুঁড়িয়ে গেছে দেশটির কফি উৎপাদনকারী পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলো। ধ্বংসস্তূপের নিচে...
কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে শক্তিশালী সাত দশমিক চার মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২২৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৬৬৮ জন।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর