ঘন কুয়াশাতে দুর্ঘটনায় ১৫৮ গাড়ি, নিহত আট

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ১০:৫৮ পিএম

জলাভূমির আগুনের ধোঁয়ার সঙ্গে বাতাসে আর্দ্রতা মিলে তৈরি হয়েছিলো মারাত্মক কুয়াশা। যাকে বলা হয়ে থাকে সুপার ফগ, সেই ঘণ কুয়াশার কবলে পরে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় আমেরিকার নিউ অরলিন্সে কমপক্ষে আটজন মারা গেছেন। প্রায় ১৫৮টি গাড়ির মধ্যে সংঘর্ষের ফলে এই হতাহতের ঘটনা ঘটে।

সোমবার নিউ অরলিন্সের ওপর একটি ঘন ‘সুপার কুয়াশা’ ঢেকেছিলো। এতে দৃষ্টিসীমা কমে আসায় গাড়ির ব্যাপক যানজট তৈরি হয় এবং একটি গাড়ি অপর গাড়ির উপরে উঠে পরে, ধাত্তা দেয়। এমন এই দুর্ঘটনায় কমপক্ষে আট জন নিহত হয়েছে একং ২৫ জনের মতো আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

লুজিয়ানা অঙ্গরাজ্যের পুলিশ বিভাগ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে নিউ অরলিন্সের উত্তর-পশ্চিমের একটি এক্সপ্রেসওয়ে ধারাবাহিক দুর্ঘটনা ঘটতে শুরু করে। এ সময় কমপক্ষে ১৫৮টি গাড়ি এই দুর্ঘটনায় জড়িয়ে পরে এবং একে অপরের উপর উঠে পরে কিংবা ধাক্কা দেয়।

কয়েকটি যানবাহনে আগুন ধরে যায় এবং পরিত্যক্ত হয়। পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ এবং ধাতব অংশ সড়কে পড়ে থাকতে দেখা গেছে। দুর্ঘটনার সাথে জড়িত যানবাহনগুলোর মধ্যে একটি ছিল একটি ট্যাঙ্কার ট্রাক, এটি ‘বিপজ্জনক তরল’ বহন করছিলো এবং সেটিতে আগহুন ধরে গেলে চারিদিকে দ্রুত ছড়িয়ে পড়ে।

আগুনের হাত থেকে বাঁচতে একটি গাড়িকে রাস্তা নিতে নিচের পানিতে ফেলা দেয়া হয়। তবে চালক বেঁচে আছেন। নিহতদের বেশিরভাগ গাড়ির মধ্যে আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন। দুর্ঘটনার পর সেই মটরওয়েটি সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। উদ্ধার অভিযান চলছে।

দুর্ঘটনা কারণে প্রায় একশ; মানুষ সড়কের উপর আটকা পড়েন। তাদেরকে দ্রুত উদ্ধার করে নিরাপদে নেয়া হয়েচে বলে সবশেষ খবরে জানা গেছে। এদিকে, নিউ অরলিন্সের আবহাওয়া বিভাগ দুর্ঘটনার জন্য সুপার কুয়াশাকে দায়ি করে সতর্ক করেছে, চলতি সপ্তাহের শেষে এমন ঘন কুয়াশা আবারও তৈরি হতে পারে।

 

এআরএস
সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর সম্ভাব্য পাল্টা পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে সামরিক প্রস্তুতি জোরদার করেছে ইরাক।
নেপালে পাহাড়ি সড়ক থেকে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে নারীসহ ১৯ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
যুক্তরাষ্ট্রের সাথে বৈঠককে ইরানি কর্তৃপক্ষ ইতিবাচক হিসেবে বর্ণনা করলেও, ওমানে অনুষ্ঠিত এই পরোক্ষ আলোচনা মার্কিন হামলার ক্রমবর্ধমান আশঙ্কা প্রশমিত করার মতো কোনো সুনির্দিষ্ট রূপরেখা দিতে পারেনি।
যুক্তরাষ্ট্রে সরকারের অচলাবস্থা আবারও রেকর্ডসংখ্যক দিন অতিক্রম করেছে। মঙ্গলবার দেশটির ইতিহাসে দীর্ঘতম শাটডাউনের ৩৫ দিন শেষে ৩৬তম দিনে প্রবেশ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদেও ঠিক...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর