মাইক জনসন মার্কিন কংগ্রেসের স্পিকার নির্বাচিত

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ১২:৫৫ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের স্পিকার নির্বাচিত হয়েছেন রিপাবলিকান মাইক জনসন। তিন সপ্তাহের রাজনৈতিক অস্থিতিশীলতার পর রক্ষণশীল এই আইনপ্রণেতাকে স্পিকার হিসেবে নির্বাচন করলেন রিপাবলিকানরা। খবর রয়টার্স’র।

গত ৩ অক্টোবর স্পিকারের দায়িত্ব থেকে কেভিন ম্যাকার্থিকে অপসারণের পর থেকে প্রতিনিধি পরিষদ নেতৃত্বহীন ছিল। কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা ম্যাকার্থিকে অপসারণের প্রস্তাব আনলে তা পাস হয়। এর তিন সপ্তাহ পর বুধবার ২২০-২০৯ ভোটে তিনি নির্বাচিত হন জনসন।

৫১ বছর বয়সী জনসন নির্বাচিত হওয়ার পর বলেন, বিশ্বজুড়ে আমাদের মিত্রদের জানাতে চাই যে, আমাদের আইনপ্রণেতাদের পরিষদ আবারও তাদের নিজেদের দায়িত্ব পালনে ফিরেছেন। শিগগিরই তিনি ইসরায়েলের সমর্থনে বিল আহ্বান করবেন।

২০১৬ সালে তিনি প্রথমবার নির্বাচিত হন। গত কয়েক দশকের মধ্যে নির্বাচিত স্পিকারদের মধ্যে তিনি সবচেয়ে কম অভিজ্ঞ।

জনসন বলেছেন, তিনি সীমান্ত সুরক্ষাকে অগ্রাধিকার দেবেন এবং ৩৩ ট্রিলিয়ন জাতীয় ঋণ মোকাবিলার পথ পর্যালোচনার জন্য একটি সর্বদলীয় কমিশন গঠন করবেন।

প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইল, ইউক্রেন ও সীমান্ত সুরক্ষার জন্য যে ১০৬ বিলিয়ন ডলার ব্যয় তহবিল চেয়েছেন সেটি নিয়েও তাকে কাজ করতে হবে। রিপাবলিকানরা মোটা দাগে ইসরাইলকে সহযোগিতা ও সীমান্ত সুরক্ষার উদ্যোগকে সমর্থন করেন। কিন্তু ইউক্রেনকে আরও সহযোগিতার ক্ষেত্রে তাদের মধ্যে বিভাজন রয়েছে।

স্পিকার নির্বাচিত হওয়ার পর জনসনকে অভিনন্দন জানিয়েছেন বাইডেন। জাতীয় নিরাপত্তার প্রয়োজনীয়তা মেটাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য দুই দলের আইনপ্রণেতাদের প্রতিও আহ্বান জানান তিনি।

 

একাত্তর/জো
স্পেনে তীব্র আবাসন সংকট এবং এক বয়স্ক নারীকে বাড়ি থেকে উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট তীব্র রাজনৈতিক উত্তাপের জেরে আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। গত...
জার্মানির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নির্বাচনে উগ্র ডানপন্থী রাজনৈতিক দল- ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (এএফডি) প্রথম স্থান অধিকার করে এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। অন্যদিকে এই নির্বাচনে স্মরণকালের...
জার্মানির পূর্বাঞ্চলীয় রাজ্য স্যাক্সনি-আনহাল্টের সাম্প্রতিক প্রাদেশিক নির্বাচনে এক নজিরবিহীন রাজনৈতিক পরিবর্তন ঘটিয়েছে দেশটির উগ্র ডানপন্থী দল ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (এএফডি)। প্রাথমিক ফলাফলে...
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর