ডিসেম্বর শেষে ইউক্রেনকে সহযোগিতার অর্থ থাকবে না যুক্তরাষ্ট্রের

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৩ পিএম

ইউক্রেনের জন্য সহায়তা তহবিলের অর্থ ডিসেম্বরের পর শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি। সোমবার তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

জন কিরবি বলেন, বাইডেন প্রশাসন এই মাসে ইউক্রেনে আরও একটি সামরিক সহায়তার প্যাকেজ ঘোষণা করার পরিকল্পনা করছে। কিন্তু মাস শেষ হয়ে গেলে এর কোনোটাই আর কাজে আসবে না। খবর সিএনএন’র।

ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র বলেন, মাস শেষে আমাদের আর কিছু করার থাকবে না। ইউক্রেনকে সহায়তা করার মতো অর্থ আর থাকবে না। এজন্য বিলম্ব না করে এখনই  কংগ্রেসকে সিদ্ধান্তে আসা প্রয়োজন।

পেন্টাগনের মুখপাত্র লে. কর্নেল গ্যারন গার্নের মতে, সরাসরি ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার জন্য পেন্টাগনের কাছে এখনও ৪.৪ বিলিয়ন মার্কিন ডলার রয়েছে। তবে মাস শেষে তা প্রায় শেষ হয়ে যাবে। 

রোববার পেন্টাগন কম্পট্রোলার মাইক ম্যাককর্ড ক্যাপিটাল হিল আটকে পড়া ১১১ বিলিয়ন মার্কিন ডলার সহায়তার বিষয়ে একটি চিঠিতে মার্কিন কংগ্রেসকে তাগাদা দিয়েছে। ব্লুমবার্গে প্রকাশিত সেই চিঠিতে ম্যাককর্ড লেখেন, ইউক্রেনকে সহায়তা করা প্রয়োজন আমাদের জাতীয় স্বার্থে। তারা যেন স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যেতে পারে সেজন্য আমাদের সহায়তা করা প্রয়োজন। 

প্রস্তাবিত অর্থের মধ্যে বাইডেন ৬১ বিলিয়ন ডলার চেয়েছিলেন ইউক্রেনকে সহায়তার জন্য। ইউক্রেনকে অর্থ দেওয়ার বিষয়ে জো বাইডেনের যুক্তি ছিল, যদি যুক্তরাষ্ট্র দেশটির পাশে না দাঁড়ায়, তাহলে মস্কোর কাছে নতজানু হয়ে পড়বে কিয়েভ, যা ওয়াশিংটনের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াবে।

ইউক্রেনের পাশাপাশি ইসরাইলকে ১৪ বিলিয়ন মার্কিন ডলার ও তাইওয়ানকে সহায়তা তহবিল দেওয়ার কথা ছিল বাইডেন প্রশাসনের।

এদিকে, আইনপ্রণেতারা ইউক্রেনের অর্থায়নের সাথে সীমান্ত নিরাপত্তা নিয়ে আপাতত কোনও আলোচনায় বসছেন না। সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার এ চুক্তি নিয়ে কথা বলার পরিবর্তে সিনেটরদের এই সপ্তাহে ফিরে আসতে বলেছেন।

রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম রোববার বলেছেন, কয়েক সপ্তাহের আলোচনার পর সিনেটররা বছরের শেষের আগে একটি চুক্তি করার জন্য ভাবছেন না। 

গত ৬ ডিসেম্বর বিলের বিপক্ষে ভোট দিয়েছেন ৪৯ জন রিপাবলিকান সিনেটর। ১০০ আসনের সিনেটে এই বিলটি পাসের জন্য প্রয়োজন ছিল ৬০টি ভোট। এর বাইরে ডেমোক্র্যাট সদস্য বার্নি স্যান্ডার্স ইসরাইলকে সহায়তার তহবিলের বিপক্ষে ভোট দিয়েছেন।

এদিকে কিরবি বলেন, যুক্তরাষ্ট্র এখন বাকি অর্থ বরাদ্দ করেছে নতুন অস্ত্র কেনার জন্য অর্থাৎ যা পেন্টাগন ইতিমধ্যে ইউক্রেনে পাঠিয়েছে তা প্রতিস্থাপন করার জন্য।

 

একাত্তর/জো
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে ঘায়েল করতে এদের কোনো খাবারের প্রয়োজন হয় না, তেষ্টা মেটাতে এক ফোঁটা পানিরও দরকার পড়ে না! রক্ত-মাংসের মানুষ নয়, অথচ শত্রুর ডেরায় ঢুকে নিখুঁত নিশানায় হানা দিতে ওস্তাদ।...
রাশিয়ার ভেতরে গুরুত্বপূর্ণ জ্বালানি ও শিল্প অবকাঠামো লক্ষ্য করে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার, রুশ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চলে এই হামলা চালানো...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর