যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে চারজন নিহত

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০৬:৫৭ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের রকফোর্ড শহরে এক ব্যক্তির ছুরিকাঘাতে চারজন নিহত এবং কমপক্ষে সাতজন আহত হয়েছেন । এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

বুধবার বিকেলে শহরের ফ্লোরেন্স স্ট্রিটের একটি বাড়িতে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, ফ্লোরেন্স স্ট্রিটের একটি বাড়িতে হামলার ঘটনাটি ঘটেছে। তবে হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।

নিহতদের মধ্যে দুইজন পুরুষ। তাদের বয়স যথাক্রমে ২২ ও ৪৯ বছর। এছাড়া ১৫ বছর বয়সী এক কিশোরী ও ৬৩ বছর বয়সী এক বৃদ্ধাও রয়েছেন। নিহতদের তিনজন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পর অপর একজনের মৃত্যু হয়। 

ঘটনাস্থল থেকে ২২ বছর বয়সী এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এক প্রেস ব্রিফিংয়ে রকফোর্ড পুলিশ প্রধান কারলা রেড বলেন, স্থানীয় সময় দুপুর সোয়া একটার দিকে জরুরি ফোন আসে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ঘটনা খুবই ভয়ংকর। হতাহতদের প্রত্যেকের শরীরেই ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ বলেছে, যে এলাকার বাসিন্দাদের ওপর হামলা হয়েছে, সেখানকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। ওই এলাকা নজরদারিতে রাখা হয়েছে।

রকফোর্ডে প্রায় দেড় লাখ মানুষের বসবাস। শিকাগো থেকে ১৪৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে এর অবস্থান। রকফোর্ডের ওয়ালমার্টে এক কিশোর কর্মচারীকে স্টোরের ভিতরে ছুরিকাঘাতে হত্যার কয়েকদিন পরই এ সহিংসতার ঘটনা ঘটলো।

 

একাত্তর/জো
সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর সম্ভাব্য পাল্টা পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে সামরিক প্রস্তুতি জোরদার করেছে ইরাক।
যুক্তরাষ্ট্রের সাথে বৈঠককে ইরানি কর্তৃপক্ষ ইতিবাচক হিসেবে বর্ণনা করলেও, ওমানে অনুষ্ঠিত এই পরোক্ষ আলোচনা মার্কিন হামলার ক্রমবর্ধমান আশঙ্কা প্রশমিত করার মতো কোনো সুনির্দিষ্ট রূপরেখা দিতে পারেনি।
যুক্তরাষ্ট্রে সরকারের অচলাবস্থা আবারও রেকর্ডসংখ্যক দিন অতিক্রম করেছে। মঙ্গলবার দেশটির ইতিহাসে দীর্ঘতম শাটডাউনের ৩৫ দিন শেষে ৩৬তম দিনে প্রবেশ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদেও ঠিক...
মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে একটি বিস্ফোরক কারখানায় এক ভয়াবহ বিস্ফোরণে ১৬ জন নিহত হয়েছে। তাদের মধ্যে দুই জনকে শনাক্ত করা হয়েছে যারা পূর্বে নিখোঁজ এবং মৃত বলে ধারণা করা হয়েছিলো।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর