কমলা জিতলে ইসরাইল ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫০ পিএম

ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচনে জিতে গেলে ইসরাইলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।   

বৃহস্পতিবার লাস ভেগাসে রিপাবলিকান পার্টির ইহুদিদের এক সমাবেশে সাবেক প্রেসিডেন্ট তিনি এ মন্তব্য করেন। 

স্যাটেলাইট ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস জয়ী হলে ইসরায়েলের অস্তিত্বই শেষ হয়ে যাবে।

তিনি বলেন, ইসরায়েল রাষ্ট্র হাজার হাজার বছর ধরে আমাদের সাথে যেনো টিকে থাকে, তা নিশ্চিত করতে আমি আপনার সাথে কাজ করব। তবে তিনি (কমলা) প্রেসিডেন্ট হলে আপনাদের সেটি থাকবে না, ধ্বংস হয়ে যাবে। 

ইহুদি ভোটারদের প্রলুব্ধ করার জন্য এই মরিয়া ধরনের প্রচারণাকে নিয়ে সমালোচনাও হচ্ছে ট্রাম্পকে নিয়ে। তবে এর আগে তার মধ্যপ্রাচ্য নীতির কারণে ইহুদি ভোটারদের আকৃষ্ট করতে না পারায় বেশ হতাশ হয়ে পড়েছেন সাবেক প্রেসিডেন্ট। 

নিজের হতাশা প্রকাশ্যে এনে তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য নিয়ে ইসরায়েলপন্থি নীতি অনুসরণের আশ্বাস দেওয়া সত্ত্বেও ইহুদি ভোটাররা ঝাঁকে ঝাঁকে তার শিবিরে যোগ দিচ্ছেন না। 

'আমি বুঝতে পারছি না যে, কেউ কীভাবে তাদের (কমলা) সমর্থন করতে পারে,' যোগ করেন ট্রাম্প। 

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, 'আমি এটি ক্রমাগত বলি যে, যদি আপনি তাদের (কমলা) সমর্থন করেন এবং আপনি যদি ইহুদি হন, তাহলে আপনার মাথা খারাপ হয়ে গেছে এবং এর চিকিৎসা প্রয়োজন। তারা আপনাদের প্রতি অত্যন্ত বিরূপ আচরণ করেছেন।

ট্রাম্প বলেন, খোলাখুলি ভাবে বলতে গেলে, চার বছরে অন্য যেকোনো প্রেসিডেন্টের চেয়ে ইসরায়েলের জন্য আমি অনেক বেশি কাজ করেছি। তা সত্ত্বেও মাত্র ২৫-২৬ শতাংশ ইহুদি আমাকে ভোট দিয়েছিলেন। এ বছর আশা করছি ৫০ শতাংশ ভোট পাবো।

সর্বশেষ জুনে মার্কিন ইহুদিদের মধ্যে জরিপ চালানো হয়। এই জরিপেও পিছিয়ে পড়েন ট্রাম্প। তার প্রতি মাত্র ২৪ শতাংশ ইহুদি ভোটার সমর্থন দেন।

আরবি
ওয়াশিংটন ডিসির রাজনীতিতে এক ঝোড়ো অধ্যায়ের অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক (ডিএনআই) তুলসি গ্যাবার্ড। দীর্ঘ ১৫ মাসের এক চরম নাটকীয় ও বিতর্কিত...
যুক্তরাষ্ট্র খুব দ্রুত ইরান থেকে সৈন্য প্রত্যাহার করে নেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, প্রয়োজনে লক্ষ্যবস্তুতে আকস্মিক হামলার জন্য তারা আবারও...
ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে মার্কিন সামরিক বাহিনীর সম্ভাব্য হামলা পাঁচদিনের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে ‘ভালো ও ফলপ্রসূ’...
ইরানের তেলের খনি ও রপ্তানির প্রাণকেন্দ্র খার্গ দ্বীপকে দেশটির ‘মুকুটের মণি’ হিসেবে অভিহিত করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, মার্কিন বাহিনী ইতিপূর্বেই দ্বীপে বড় ধরনের হামলা...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর