ঘুষের মামলায় ট্রাম্পের সাজা ঘোষণা ভোটের পর

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৮ পিএম

পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার মামলায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজা ঘোষণার তারিখ পিছিয়েছে। আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর এ সাজা ঘোষণা করা হবে।

আল জাজিরা জানিয়েছে, শুক্রবার নিউইয়র্কের বিচারক জুয়ান মেরচান এই দিন ধার্য করেন। ট্রাম্পের ঘুষ মামলার সাজা ঘোষণার তারিখ নির্ধারিত ছিলো ১৮ সেপ্টেম্বর। এখন তা ২৬ নভেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো ট্রাম্পের সাজা ঘোষণার তারিখ পেছানো হলো। এর আগে, এ মামলার শুনানির তারিখ ছিলো ১১ জুলাই। বিচারক জুয়ান মেরচান বলেন, আসন্ন নির্বাচনে ট্রাম্পের প্রার্থী বিবেচনা করে শুনানির তারিখ পেছানো হয়েছে।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০১৬ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের সময় স্টর্মি ড্যানিয়েলকে মোটা অঙ্কের ঘুষ দেওয়া হয়েছিল যেন ট্রাম্পের সঙ্গে সম্পর্কের বিষয়ে মুখ না খুলেন তিনি। মুখ বন্ধ রাখতে ট্রাম্পের তৎকালীন আইনজীবী মাইকেল কোহেন প্রায় এক লাখ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন বলে দাবি স্টর্মি ড্যানিয়েলসের। কিন্তু এই তথ্য নির্বাচন কমিশনের কাছে লুকিয়ে ছিলেন ট্রাম্প।

স্টর্মি ড্যানিয়েলস’র দাবি, ২০০৬ সালে একটি চ্যারিটি গলফ টুর্নামেন্টে ট্রাম্পের সাথে তার  পরিচয় হয়। এরপর ক্যালিফোর্নিয়া ও নেভাদার কাছাকাছি লেক তাহোই রিসোর্টে ডোনাল্ড ট্রাম্পের সাথে তার শারীরিক সম্পর্ক হয়। তবে এসব কোনো কারণেই নয়, বরং ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে স্টর্মির মুখ বন্ধ রাখতে তাকে ঘুষ দেয়া হয়েছিলো।

ট্রাম্প সবসময়ই নিজেকে নির্দোষ দাবি করেছে বলেছেন, স্টর্মির সঙ্গে তার কোনো যৌন সম্পর্ক ছিলো না।

বিচারক জুয়ার মেরচান বলেন, বিচারিক প্রক্রিয়া যাতে আসন্ন নির্বাচনের প্রার্থীর ওপর যেন কোনো ধরনের প্রভাব না পড়ে সেজন্য সাজা ঘোষণার তারিখ স্থগিত করা হয়েছে।

আদালতের এ সিদ্ধান্তের সমালোচনা করছেন ট্রাম্পের বিরোধীপক্ষ। তারা বলছেন, আদালতের এই সিদ্ধান্ত ট্রাম্পকে রাজনীতিতে বিশেষ সুবিধা দিচ্ছে।

তবে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের পাল্টা অভিযোগ, এই মামলার কারণে তার নির্বাচনী প্রচারে বিরূপ প্রভাব পড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুক্রবার তিনি লেখেন, এই মামলা বাতিল করা উচিত। কারণ আমরা এখন ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছি।

কেএসএইচ
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) ৬০ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রম-সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রয়োগে শিথিলতার অভিযোগে ট্রাম্প প্রশাসন এ শুল্ক আরোপ করেছে।
ওয়াশিংটন ডিসির রাজনীতিতে এক ঝোড়ো অধ্যায়ের অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক (ডিএনআই) তুলসি গ্যাবার্ড। দীর্ঘ ১৫ মাসের এক চরম নাটকীয় ও বিতর্কিত...
যুক্তরাষ্ট্র খুব দ্রুত ইরান থেকে সৈন্য প্রত্যাহার করে নেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, প্রয়োজনে লক্ষ্যবস্তুতে আকস্মিক হামলার জন্য তারা আবারও...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর