ভোটে জিতলে অভিবাসী তাড়ানোর অঙ্গীকার ট্রাম্পের

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৭ পিএম

আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হলে হাইতির অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে তাড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার লস অ্যাঞ্জেলেসের কাছে অবস্থিত নিজস্ব মালিকানার এক অবকাশকেন্দ্রে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘ওহাইও অঙ্গরাজ্যের স্প্রিংফিল্ড শহরের সব অবৈধ অভিবাসীদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে।’ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এদিকে, কোনও তথ্য-প্রমাণ ছাড়াই মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনী বিতর্কে হাইতির অভিবাসীদের বিষয়ে এক অদ্ভুত অভিযোগ তোলেন ট্রাম্প। তিনি দাবি করেন, স্প্রিংফিল্ড শহরের অভিবাসীরা স্থানীয়দের পোষা প্রাণীদের ধরে খেয়ে ফেলছে।

স্প্রিংফিল্ডে প্রায় ১৫ হাজার হাইতি থেকে আসা অভিবাসী রয়েছেন, যাদের অধিকাংশই বৈধ পন্থায় মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছেন। এতদিন ট্রাম্প সাধারণত অবৈধ অভিবাসীদের তাড়ানোর হুমকি দিয়ে আসছিলেন। কিন্তু এবার ‘কুকুর-বেড়াল খেয়ে ফেলছে’ অভিযোগ নিয়ে তিনি সব অভিবাসীদের ওপর চড়াও হলেন। 

এদিকে, তার এমন ‘খোঁড়া’ যুক্তি নিয়ে দেশব্যাপী উপহাস চললেও, স্প্রিংফিল্ডের অভিবাসীরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন। এক অজ্ঞাতনামা ব্যক্তির দুই দিন ধরে টানা বোমা হামলার হুমকিতে শহরের মোট তিনটি স্কুল শুক্রবার বন্ধ ঘোষণা করা হয়, যেখানে হাইতিয়ান অভিবাসীদের সন্তানরা পড়াশোনা করেন বলে মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে।

অভিবাসীদের প্রতি এমন বিদ্বেষমূলক আচরণে উদ্বেগ প্রকাশ করে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘যা-ই হচ্ছে, মারাত্মক ভুল হচ্ছে। আমেরিকায় এসবের স্থান নেই। তিনি (ট্রাম্প) যা করছেন, তা থামাতে হবে। অবশ্যই থামাতে হবে।’

যুক্তরাষ্ট্রে বসবাসরত হাইতি সম্প্রদায়ের নেতারা বলেছেন, রিপাবলিকান প্রার্থীর এমন মন্তব্যের কারণে তাদের নিরাপত্তা ক্ষুণ্ণ হতে পারে। বিশেষত স্প্রিংফিল্ডের পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে।

এ বিষয়ে স্প্রিংফিল্ডে শহরের মেয়র রব রুয়ে এবিসি নিউজকে বলেছেন, ‘আমাদের বিদ্বেষ নয়, সহমর্মিতা দরকার।’

এদিকে, শহরে পোষা প্রাণী খেয়ে ফেলার মতো ঘটনার বিশ্বাসযোগ্য কোনও অভিযোগ তারা এখনও পাননি বলে জানিয়েছেন স্প্রিংফিল্ড নগর কর্তৃপক্ষের মুখপাত্র ক্যারেন গ্রেভস। অভিবাসীদের লক্ষ্য করে কোনও বিদ্বেষমূলক অপরাধ সংঘটনের বিষয়েও তিনি অবগত নন বলেও জানান মুখপাত্র।

 

একাত্তর/জো
রাশিয়ার সঙ্গে চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দৃঢ়সংকল্প’ চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস তথা চার জুলাইয়ের ছুটির...
কাতারের রাজপরিবারের কাছ থেকে ‘উপহার’ হিসেবে পাওয়া এবং পরে মার্কিন জনগণের টাকায় খোলনলচে বদলে ফেলা ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে অবশেষে প্রথমবার রাজকীয় উড়াল দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
যুক্তরাষ্ট্রের সরকারি ক্ষমতার মূল কেন্দ্রগুলোতে প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ আরও জোরদার করার জন্য কয়েক দশক ধরে চলা রক্ষণশীল আইনি প্রচেষ্টার বড়ো জয় হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে...
এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে এবার চরম ধস নেমেছে। একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর