জনসমর্থনের পাল্লা কমলার দিকে ভারী

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৩ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস জনসমর্থনে তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে ছাড়িয়ে এগিয়ে যাচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের টেলিভিশন নেটওয়ার্কগুলোর জরিপে এমন চিত্র উঠে এসেছে।

রোববার এনবিসি নিউজের জরিপের ফল প্রকাশিত হয়েছে। তাতে দেখা গেছে, জনসমর্থনে হ্যারিস ট্রাম্পের চেয়ে পাঁচ শতাংশ পয়েন্টে এগিয়ে আছেন।

হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হওয়ার পর থেকে জরিপে অংশগ্রহণকারীরা তার প্রতি বেশি অনুকূল মনোভাব দেখাচ্ছেন।

প্রার্থী হওয়ার পর থেকে কমলা হ্যারিসের বিষয়ে তাদের মনোভাব কী, এমন প্রশ্নের উত্তরে জরিপে অংশ নেওয়া এক হাজার নিবন্ধিত ভোটারের মধ্যে ৪৮ শতাংশ ইতিবাচক ছিলেন, কিন্তু জুলাইয়ে তা ৩২ শতাংশ ছিলো।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ৯/১১ এর পর থেকে এনবিসির করা রাজনীতিকদের রেটিংয়ে এটিই সবচেয়ে বড় উল্লম্ফন।

অপরদিকে জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৪০ শতাংশ ট্রাম্পের বিষয়ে ইতিবাচক ছিলেন, জুলাইয়ে যা ৩৮ শতাংশ ছিলো।

এনবিসি জানিয়েছে, সেপ্টেম্বরের ১৩ থেকে ১৭ তারিখের মধ্যে জরিপটি পরিচালিত হয়েছে আর এর ভুলের মাত্রা ৩ শতাংশ পয়েন্ট।

সিবিএস নিউজের আরেক জরিপে দেখা গেছে, জনসমর্থনে হ্যারিস ট্রাম্পের চেয়ে চার শতাংশ পয়েন্টে এগিয়ে আছেন। দুই শতাংশ পয়েন্ট এদিক ওদিক হতে পারে এমন মাত্রার ভুলসহ হ্যারিসের প্রতি সমর্থন জানিয়েছেন ৫২ শতাংশ আর ট্রাম্পের প্রতি ৪৮ শতাংশ।

সেপ্টেম্বরের ১৮ থেকে ২০ তারিখের মধ্যে সিবিএসের চালানো জরিপে তিন হাজার ১২৯ জন নিবন্ধিত ভোটার অংশ নেন আর তাতে হ্যারিস দুই শতাংশ পয়েন্টে এগিয়ে ছিলেন।

এর আগে আগস্টে করা জরিপে দুই প্রার্থীর জনসমর্থন ৫০-৫০ শতাংশ পাওয়া গিয়েছিলো। কিন্তু দুই প্রার্থীর ১০ সেপ্টেম্বরের বিতর্কের পর থেকেই হ্যারিসের জনসমর্থন শুরু করে বলে জরিপে ধারণা পাওয়া গেছে।

সবগুলো জরিপেই আভাস পাওয়া গেছে, যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে।

কেএসএইচ
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা এক মাসেরও বেশি সময় পর নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই-জেনারেটেড (কৃত্রিম...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার বিশাল খনিজ তেল সম্পদের এক-পঞ্চমাংশের  নিয়ন্ত্রণ নিতে একটি নজিরবিহীন অর্থনৈতিক ও কূটনৈতিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন। এর উদ্দেশ্য হলো আমেরিকান...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চলমান সংঘাত নিরসনে তেহরানকে আলোচনার টেবিলে ফিরে আসার জন্য তিনি কোনো সময়সীমা নির্দিষ্ট করে দেননি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর