জোরালো হচ্ছে ট্রাম্পকে ‘মানসিকভাবে অসুস্থ’ ঘোষণার দাবি

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পিএম

ইরান-ইসরাইল যুদ্ধের এক মাস পূর্ণ হওয়ার দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া এক ‘ইস্টার’ বার্তা ঘিরে যুক্তরাষ্ট্রে নজিরবিহীন রাজনৈতিক ঝড় উঠেছে। রিপাবলিকান ও ডেমোক্র্যাট, উভয় পক্ষের রাজনীতিক, বিশেষজ্ঞ এবং বিশ্লেষকরা ট্রাম্পের এই বার্তার তীব্র নিন্দা জানিয়ে তাকে অবিলম্বে প্রেসিডেন্টের পদ থেকে অপসারণের দাবি তুলেছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করে তাকে ‘মানসিকভাবে অসুস্থ’ ঘোষণার দাবি এখন জোরালো হচ্ছে।


মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনীর চার নম্বর ধারা অনুযায়ী, যদি ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সংখ্যা গরিষ্ঠ সদস্য মনে করেন, প্রেসিডেন্ট তার দায়িত্ব পালনে অক্ষম, তবে তারা তাকে পদ থেকে সরিয়ে দিতে পারেন। ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যকে অনেক আইনপ্রণেতা ‘উন্মাদনা’ এবং ‘ভয়ংকর’ হিসেবে অভিহিত করেছেন। সামাজিক মাধ্যমে সিনেটর বার্নি স্যান্ডার্স ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর এক মাস পর ইস্টার রোববারে প্রেসিডেন্টের এই বক্তব্য একজন মানসিকভাবে ভারসাম্যহীন ব্যক্তির প্রলাপ ছাড়া আর কিছু নয়। কংগ্রেসের এখনই পদক্ষেপ নেয়া উচিত।


ডেমোক্র্যাট প্রতিনিধি জিম ম্যাকগভার্ন সরাসরি ট্রাম্পকে ‘সাইকোটিক’ বা মানসিক রোগী হিসেবে আখ্যা দিয়েছেন। অন্যদিকে, চিকিৎসা বিশেষজ্ঞ ডক্টর বিন গুপ্তার মতে, ট্রাম্পের আচরণে ‘ডিমেনশিয়া’ বা স্মৃতিভ্রমের সব লক্ষণ স্পষ্ট। তিনি সতর্ক করে বলেছেন, প্রেসিডেন্ট বিশ্বমঞ্চে নিজের উন্মাদনা প্রদর্শন করছেন যা জাতীয় নিরাপত্তার জন্য চরম হুমকি।

এমনকি সাবেক রিপাবলিকান কংগ্রেস সদস্য জো ওয়ালশও ট্রাম্পের অপসারণ দাবি করে বলেছেন, ট্রাম্পের ধর্মীয় উপদেষ্টারা তাকে যিশু খ্রিস্টের সঙ্গে তুলনা করছেন, যা অত্যন্ত বিসদৃশ এবং বিপজ্জনক।


প্রেসিডেন্টের এমন ‘অসংলগ্ন’ আচরণের মুখেও মন্ত্রিসভার নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক রাজনীতিক। প্রতিনিধি ইয়াসমিন আনসারি এবং মেলানি স্ট্যানসবারি মনে করেন, মন্ত্রিসভা এবং কংগ্রেসের এখনই উচিত ২৫তম সংশোধনী কার্যকর করা। সিনেটর ক্রিস মারফি আশঙ্কা প্রকাশ করেছেন, ট্রাম্পের এই খামখেয়ালি সিদ্ধান্তের কারণে ইতিমধ্যে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়তে পারে। মানবাধিকারকর্মী মেলানি ডি'আরিগো অভিযোগ করেছেন, ট্রাম্পের পরিবার এবং দাতারা এই যুদ্ধ থেকে আর্থিকভাবে লাভবান হচ্ছে বলেই মন্ত্রিসভা নীরব দর্শক হয়ে আছে।


সাংবাদিক ক্যান্ডাস ওয়েন্স এই প্রশাসনকে ‘শয়তানি প্রশাসন’ হিসেবে অভিহিত করে বলেছেন, ট্রাম্পের চারপাশের ধর্মীয় উগ্রবাদীরা তাকে ‘মসিহ’ বা ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করাতে সক্ষম হয়েছে। তিনি বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা ট্রাম্পকে একজন ‘অসুস্থ ব্যক্তি’ হিসেবে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেন। সাবেক মেয়র স্যাম লিকার্ডো স্পষ্ট জানিয়েছেন যে, ট্রাম্প আর অফিস পরিচালনার জন্য মানসিকভাবে উপযুক্ত নন এবং মন্ত্রিসভার নৈতিক দায়িত্ব হলো তাকে সরিয়ে দেওয়া।

ইরান-মার্কিন যুদ্ধের এই সংকটময় মুহূর্তে প্রেসিডেন্টের মানসিক সুস্থতা নিয়ে ওঠা এই বিতর্ক আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। বিশ্ববাসী এখন তাকিয়ে আছে মার্কিন মন্ত্রিসভা এবং কংগ্রেসের পরবর্তী পদক্ষেপের দিকে।

তথ্যসূত্র: প্রেস টিভি

এআরএস
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর