ভারতের সাথে সীমান্ত বিবাদের 'শান্তিপূর্ণ' সমাধান চায় চীন

আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ১০:১৩ পিএম

চীন-ভারত সীমান্ত ইস্যুকে দ্বিপাক্ষিক সম্পর্কের একটি উপযুক্ত স্থানে রাখা উচিত এবং শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে এর ন্যায্য, যুক্তিসঙ্গত ও গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করা উচিত বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিং। 

স্থানীয় সময় শুক্রবার চীনের রাজধানী বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর সিআরআইয়ের।    

পিং বলেন, চীন-ভারত সীমান্ত ইস্যুতে বেইজিংয়ের অবস্থান বরাবরই এক ও স্পষ্ট।

তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনের অবকাশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে আলোচনা করেছেন। এ সময় দুই দেশের সম্পর্ক ও অভিন্ন উদ্বেগ নিয়ে তাদের মধ্যে খোলামেলা মতবিনিময় হয়েছে। 

এ মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট শি জোর দিয়ে বলেছেন যে, চীন-ভারত সম্পর্কের উন্নতি ও উন্নয়ন দুই দেশ ও দুই দেশের জনগণের সাধারণ স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং বৈশ্বিক ও আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্যও সহায়ক। দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় রেখে উভয় পক্ষের সামনে এগিয়ে যাওয়া, সীমান্ত সমস্যা সঠিকভাবে মোকাবিলা করা এবং যৌথভাবে সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখা উচিত।

চীন-ভারত সীমান্ত ইস্যু একটি 'ঐতিহাসিক ইস্যু' উল্লেখ করে তিনি বলেন, একে দ্বিপাক্ষিক সম্পর্কের একটি উপযুক্ত স্থানে রাখা উচিত এবং শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে এর ন্যায্য, যুক্তিসঙ্গত ও গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করা উচিত। পাশাপাশি দুই পক্ষের উচিত সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখা।  

সবশেষ ২০২২ সালে জি২০ সম্মেলনের ফাঁকে আলোচনায় বসেছিলেন শি-মোদি। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর ভারতের রাজধানী দিল্লিতে জি২০ এর পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যে সম্মেলনে অংশ নিতে শি ভারতে যাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। আসন্ন সম্মেলনে সীমান্ত সমস্যা সমাধানে দুই দেশ আরও আগ্রসর হবে, এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। 

একাত্তর/আরবিএস  
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর