চাঁদে ভূমিকম্প শনাক্ত করলো চন্দ্রযান-৩

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৮ পিএম

নতুন প্রাকৃতিক পদার্থ খুঁজে পাওয়া ও অক্সিজেনের উপস্থিতি শনাক্তের পর এবার ভারতের চন্দ্রযান-৩’র ল্যান্ডার বিক্রম এবার চাঁদে ভূমিকম্পের খবর দিলো। বৃহস্পতিবার  ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) জানিয়েছে, চাঁদের মাটিতে ভূমিকম্প হয়ছে ও সেই প্রাকৃতিক ভূমিকম্প রেকর্ডও করেছে এ মহাকাশযান।

গত ২৬ আগস্ট এ ঘটনা রেকর্ড করে ল্যান্ডার বিক্রম পৃথিবীতে সংকেত পাঠায় বলে জানিয়েছে ইসরো। ইসরো জানায়, ল্যান্ডার বিক্রমের সঙ্গে যুক্ত লুনার সিসমিক অ্যাক্টিভিটি (আইএলএসএ) পেলোড এ ভূমিকম্প রেকর্ড করে।  তবে এটির উৎস এখনও জানা যায়নি।

প্রজ্ঞান রোভার ও অন্যান্য পেলোডগুলোও এ সম্পর্কিত উপাত্ত পাঠিয়েছে। এসব উপাত্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা৷ তাদের দাবি, আইএলএসএ পেলোড যে ভূমিকম্প রেকর্ড করেছে, তা প্রাকৃতিকভাবে সৃষ্ট বলেই মনে হচ্ছে।

আইএলএসএ ছয়টি অত্যন্ত সংবেদনশীল অ্যাক্সিলোমিটারের একটি ক্লাস্টার নিয়ে গঠিত, যা কোনো কাঠামোর কম্পন বা ত্বরণ গতি পরিমাপ করে। চাঁদে মাইক্রো ইলেক্ট্রো মেকানিক্যাল সিস্টেম প্রযুক্তিভিত্তিক যন্ত্রের প্রথম উদাহরণ এই আইএলএসএ। মাইক্রো-ইলেক্ট্রোমেকানিক্যাল সিস্টেম (এমইএমএস) এমন একটি প্রযুক্তি যা যান্ত্রিক এবং বৈদ্যুতিক উপাদানগুলোকে একত্রিত করে এমন ক্ষুদ্র ডিভাইস বা সিস্টেম তৈরিতে ব্যবহৃত হয়।

বিক্রম ল্যান্ডারের সনাক্ত করা এ ঘটনা চাঁদেও যে ভূমিকম্প হয় তার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। তবে এর উৎপত্তির সঠিক কারণ এখনো তদন্তাধীন। ঘটনার উৎস খতিয়ে দেখা হচ্ছে।

ইসরো বলছে, চন্দ্রযান-৩ এর সফট ল্যান্ডিংয়ের সময়েই তাদের মিশনের লক্ষ্যপূরণ হয়েছে৷ এর আগের দুইটি মিশনে ব্যর্থ হওয়ার পর চন্দ্রপৃষ্ঠে নিরাপদ ও সফট ল্যান্ডিংসহ চাঁদের বুকে ভূমিকম্প মাপতেও সফল হয়েছে এ মহাকাশযান।

ভারতের তৃতীয় এ মিশন চাঁদে একটি বৈজ্ঞানিক পরীক্ষা চালাচ্ছে। এবারের মিশনটি ভারতকে চন্দ্রপৃষ্ঠে সফল অবতরণকারী চতুর্থ দেশ ও চাঁদের অনাবিষ্কৃত দক্ষিণ মেরুতে পৌঁছানো প্রথম দেশের মর্যাদা দিয়েছে৷

চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে প্রথমবারের মতো সালফারের উপস্থিতি নিশ্চিত করেছে প্রজ্ঞান রোভার। অক্সিজেন, ক্যালসিয়াম এবং আয়রনের উপস্থিতিও শনাক্ত করা হয়েছে এই অঞ্চলে। এখন চলছে হাইড্রোজেনের সন্ধান।

ভারত ২৩ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করে ইতিহাস তৈরি করে। এর আগে কোনও দেশ চাঁদের ওই অঞ্চলে নামতে পারেনি।

 

একাত্তর/জো
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে অন্তত ১৬০ জনের মৃত্যু হয়েছে। তবে ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে প্রকৃত হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে উভয় দেশের কর্তৃপক্ষ আশঙ্কা...
নেপালের মধ্য অঞ্চলের রসুয়া জেলায় ভোটেকোশী নদীতে আচমকা সৃষ্টি হওয়া ভয়াবহ ও নজিরবিহীন বন্যার মূল কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। কাঠমান্ডু ইউনিভার্সিটির অধ্যাপক এবং বিশিষ্ট জলবায়ু গবেষক রিজান...
বাংলাদেশ-ভারতের উপকূলজুড়ে বিস্তৃত বঙ্গোপসাগরে বাড়ছে ভূকম্পনের ঝুঁকি! বঙ্গোপসাগরের তলদেশে পরিবর্তনশীল টেকটনিক প্লেট, বিপুল পরিমাণ পলির আস্তরণ এবং প্রাচীন ফাটলগুলোর নতুন করে পুনরুজ্জীবিত হওয়ায়...
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের দুই মাস পর মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ৫০৯ জনে দাঁড়িয়েছে। তবে এখনো বহু মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর