বিশ্ববাজারে আফগান মুদ্রার নাটকীয় সাফল্য!

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৮ পিএম

মানবিক সহায়তা হিসাবে পাওয়া বিলিয়ন বিলিয়ন ডলার এবং এশীয় প্রতিবেশীদের সাথে ক্রমবর্ধমান বাণিজ্য এই ত্রৈমাসিকে আফগানিস্তানের মুদ্রাকে বিশ্বব্যাপী সক্রিয় মুদ্রার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে নিয়ে গেছে। যা বিশ্বের সবচেয়ে বাজে মানবাধিকার রেকর্ড থাকার একটি দারিদ্র্যপীড়িত দেশের জন্য অস্বাভাবিক একটি সাফল্য।

দুই বছর আগে কাবুলে মসনদে বসা তালেবান সরকার আফগান মুদ্রাকে শক্তিশালী করতে বেশ কিছু নিয়ম ও ব্যবস্থা চালু করেছে। এসবের মধ্যে রয়েছে, স্থানীয় লেনদেনে ডলার এবং পাকিস্তানি রুপির ব্যবহার নিষিদ্ধ করা এবং দেশের বাইর থেকে অর্থ আনার উপর নিষেধাজ্ঞা আরোপ করা।

সেই অনলাইনে কেনাবেচা নিষিদ্ধ করা হয়েছে। আর এসব আইন লঙ্ঘনের জন্য কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এরিমধ্যে অনেকের সাজাও হয়েছে। সব মিলিয়ে চলতি বছরে বিশ্বের সবচেয়ে সক্রিয় মুদ্রার র‌্যাংকিয়ে কলম্বিয়া ও শ্রীলঙ্কার পরেই তৃতীয় স্থানে রয়েছে আফগান মুদ্রা।

এরপরও আফগানিন্তানের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। আর্ন্তজাতিক নিষেধাজ্ঞা, দুই তৃতীয়াংশ মানুষের ক্রয় ক্ষমতা না থাকা ও নিত্যপণ্যের দামের বাড়তে থাকায় দেশটির মুদ্রাস্ফীতির বিপরীতে মুদ্রাহ্রাসে পরিণত করেছে। তাই জাতিসংঘ মনে করে আফগানিস্তানের জন্য আরও সাহায্য প্রয়োজন।

ওয়াশিংটনের  মধ্যপ্রাচ্য, মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ কামরান বোখারি বলেন, আফগানিস্তানের হার্ড কারেন্সি বা কাগজের মুদ্রা কাজ করছে, কিন্তু অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক অস্থিরতার কারণে এই বৃদ্ধিকে একটি স্বল্পমেয়াদী ঘটনা হিসেবে দেখা যাবে।

আফগানিস্তানে, বৈদেশিক মুদ্রা এখন মূলত মানি চেঞ্জারদের মাধ্যমে লেনদেন করা হয়। স্থানীয়ভাবে ‘সরফ’ নামে পরিচিত। যারা বাজারে স্টল রাখে বা শহর ও গ্রামে দোকান থেকে কাজ করে। কাবুলের জমজমাট  খোলা বাজার সারাই শাহজাদা হল এখন দেশটির প্রধান বাণিজ্য কেন্ত্র। সেখানে প্রতিদিন কয়েক মিলিয়ন ডলারের সমান মুদ্রা বিনিময়। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের মতে, এ বাজারে লেনদেনের কোনো সীমা নেই।

আন্তর্জাতিক আর্থিক নিষেধাজ্ঞার কারণে, প্রায় সব রেমিট্যান্স এখন আফগানিস্তানে স্থানান্তরিত করা হয় মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে প্রচলিত একটি শতাব্দী প্রাচীন ‘হাওলা’ পদ্ধতির মাধ্যমে। হাওলা সরফদের ব্যবসার একটি মূল অংশ। দেশটির এখন সবচেয়ে বড় আয় প্রাকৃতিক সম্পদ।

 

এআরএস
গভর্নর আবদুল্লাহ সারহাদি চিকিৎসাধীন এক কিশোরের ভাঙা হাতের জন্য কিছু টাকা দিলেন, তারপর স্থানীয় একটি মসজিদের কাজের জন্যও কিছু অর্থ তুলে দিলেন। এরপর উত্তর আফগানিস্তানে তাঁর কার্যালয়ে ঘটে গেল এক...
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলের কাছে নজিরবিহীন ও নৃশংস হ্যান্ড গ্রেনেড হামলায় অন্তত ৫০ জন শিশু গুরুতর আহত হয়েছে। মূলত শিয়া মুসলিম ও সংখ্যালঘু হাজারা সম্প্রদায় অধ্যুষিত এলাকায় এই হামলা...
পশ্চিমা শক্তির প্রস্থান ও মার্কিন সমর্থিত সরকারের পতনের পর আফগানিস্তানের ক্ষমতায় তালেবানের সুদীর্ঘ পাঁচ বছর পূর্ণ হলো। শনিবার রাজধানী কাবুলে সাবেক মার্কিন দূতাবাসের বাইরে সাঁজোয়া যান ও...
আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে প্রায় ২৪ লাখ কিশোরী মাধ্যমিক শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হয়েছে বলে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) সম্প্রতি এক উদ্বেগজনক...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর