সাত বছরের কারাদণ্ডের মুখে অরুন্ধতী রায়

আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ১২:২৮ পিএম

কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করার দাবি তোলায় বুকার পুরস্কার বিজয়ী ভারতের সাহিত্যিক অরুন্ধতী রায় ও কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ শওকত হোসেনের বিরুদ্ধে মামলা চালানোর অনুমতি দিয়েছেন দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনা। 

এ মামলায় অরুন্ধতী রায়ের সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড হতে পারে। খবর ডন’র।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ সালে তাদের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে এ মামলা চালানোর অনুমতি দেওয়া হয়েছে। ওই বছরই দিল্লিতে এক জনসভায় কাশ্মীর ইস্যুতে উস্কানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।

২০১০ সালে অরুন্ধতী রায় ও শেখ শওকত হোসেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সুশীল পণ্ডিত ও রুটস ইন কাশ্মীর নামে কাশ্মীরি পণ্ডিতদের একটি সংগঠন। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ, ১৫৩বি ও ৫০৫ ধারায় মামলা রুজু হয়েছে। ফৌজদারি কার্যবিধির ১৯৬ ধারার অধীনে এ ধরনের বিচারের জন্য রাষ্ট্রের অনুমোদনের প্রয়োজন হয়।

ভারতীয় বিধিতে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ) অধীনে বেআইনি কার্যক্রমে সমর্থন, উৎসাহ বা উস্কানি দেওয়া সাত বছর পর্যন্ত কারাদণ্ডের মতো শাস্তিযোগ্য।

 

একাত্তর/জো
ব্রাজিলের সুপ্রিমকোর্ট দেশটির সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে অভ্যুত্থানের ষড়যন্ত্র করার দায়ে দেয়া ২৭ বছর তিন মাসের কারাদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছে। গত নির্বাচনে পরাজিত হওয়ার পর...
জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় শনিবার এক বিরল ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। চলন্ত ট্রেনের ইঞ্জিনের উইন্ডস্ক্রিনে একটি ঈগলের সজোরে ধাক্কা লাগার ফলে কাঁচ ভেঙে সেটি সরাসরি লোকোমোটিভ কেবিনের ভেতরে এসে...
ভারতের কাশ্মীরে লাদাখের রাজ্য মর্যাদা ও ষষ্ঠ তফসিলের দাবিতে চলমান আন্দোলনের প্রধান মুখপাত্র, বিখ্যাত পরিবেশবাদী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের বিরুদ্ধে তদন্তের সময় তার সঙ্গে পাকিস্তানের যোগ থাকার কথা...
অভ্যুত্থানের ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত হওয়ায় ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর