ভারতে অনুপ্রবেশের সময় দুই পাকিস্তানি গ্রেপ্তার

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০৩:৪৭ পিএম

ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় দুই পাকিস্তানিকে গ্রেপ্তার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী এসএসবি। বুধবার ভারত-নেপাল সীমান্তের কাছে শিলিগুড়ির পানিট্যাঙ্কি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন শায়েস্তা হানিফ (৬৩) ও মোহাম্মদ আরিয়ান (১২)। সম্পর্কে তারা মা ও ছেলে।

বুধবার এসএসবি তাদের খড়িবাড়ি থানার পুলিশের কাছে সোপর্দ করে। বৃহস্পতিবার দুইজনকেই আদালতে তোলা হয়। জিজ্ঞাসাবাদের জন্য শায়েস্তা হানিফকে সাতদিনের বিচার বিভাগীয় পুলিশি হেফাজত ও মোহাম্মদ আরিয়ানকে চাইল্ড হোম হেফাজতে রাখার আবেদন মঞ্জুর করেছেন আদালত।

খড়িবাড়ি থানার পুলিশ সূত্রে জানা যায়, পাসপোর্ট সূত্রে পাকিস্তানের করাচির নাগরিক হলেও কলকাতার নাগরিকদের মতই স্পষ্ট বাংলায় কথা বলেন দুই পাকিস্তানি। প্রথমে হিন্দি ও উর্দুতে কথা বললেও জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শায়েস্তা হানিফ বাংলায় কথা বলতে শুরু করেন। 

শায়েস্তা হানিফ জানান, তিনি ভারতের অসম রাজ্যের শিলচরের বাসিন্দা। সম্পর্কে জড়িয়ে পাকিস্তানের করাচির নাগরিক মোহাম্মদ হানিফ নামে এক ব্যক্তিকে বিয়ে করেন ও পাকিস্তানি নাগরিকত্ব গ্রহণ করেন। পরবর্তী সময়ে পাকিস্তান ছেড়ে সৌদি আরবের জেদ্দায় গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলেন তিনি। 

তিনি জানান, সাম্প্রতিক সময়ে পারিবারিক অশান্তির জেরে ভারতে ফেরার ভিসা আবেদন করেন তিনি। ভিসা আবেদন খারিজ হয়ে গেলে পাকিস্তানি নাগরিক হিসেবে নেপালের অন অ্যারাইভ্যাল ভিসার সুযোগ নেন। নেপালে নেমেই ভারতের সঙ্গে নেপালের অবাধ যাতায়াতের সুযোগ নিয়ে তিনি ঢুকে পড়েন ভারতে।

এসএসবি এক বিবৃতিতে জানায়, সীমান্তে সন্দেহজনক গতিবিধির কারণে তাদের প্রাথমিকভাবে আটক করে তল্লাশি করা হয়। এসময় বৈধ পাকিস্তানি পাসপোর্ট থাকলেও ভারতের ভিসা ছিল না তাদের। এছাড়া পাকিস্তানের স্থানীয় নাগরিকত্বের পরিচয়পত্রও পাওয়া যায় তাদের কাছে।

আদালতে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শায়েস্তা হানিফ বাংলায় জানান, তিনি কলকাতায় ঘুরতে যাচ্ছিলেন। সেখানে তার বোন থাকেন। ভারতীয় ভিসা না থাকায় নেপাল হয়ে যাচ্ছিলেন তিনি। 

 

একাত্তর/জো
ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও প্রকাশ্যে এলো চরম উত্তেজনার দৃশ্য। হুগলিতে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও মুখপাত্র কুণাল ঘোষের গাড়িতে ডিম ও পাথর ছুড়ে ভয়াবহ হামলা চালিয়েছে একদল...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে আগামী ২ অক্টোবর থেকে দেশজুড়ে আবারও আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’—সিজেপি।
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বার্তায় তিনি দুই দেশের মধ্যকার বিশেষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের পর্যটনশিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের শিল্পে উন্নীত করা সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার।
জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নের কাজ চলছে।
বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসির নীল-সাদা জার্সি তুলে রাখার ঘোষণার পর এবার বিশ্বজুড়ে কোটি ফুটবল ভক্তের বুক চিরে কান্না নামাতে তৈরি বুয়েনস আইরেসের আইকনিক মনুমেন্টাল স্টেডিয়াম! আগামী ৬ অক্টোবর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর