ইন্দোনেশিয়ায় নিকেল কারখানায় বিস্ফোরণে নিহত ১২

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০২:৫৬ পিএম

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে চীনা অর্থায়নে পরিচালিত মোরোওয়ালি ইন্ডাস্ট্রিয়াল পার্কের নিকেল প্রক্রিয়াজাত কারখানায় বিস্ফোরণের ঘটনায় অন্তত ১২ জন নিহত ও আরও অন্তত ৩৯ জন আহত হন।

রোববার মোরোওয়ালি ইন্ডাস্ট্রিয়াল পার্কের একজন মুখপাত্র দেদি কুর্নিয়াওয়ান এক বিবৃতিতে সকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানান। খবর এএফপি’র।

দেদি কুর্নিয়াওয়ান বিবৃতিতে জানিয়েছেন, ইন্দোনেশিয়ার মধ্য সুলাওয়েসি প্রদেশে অবস্থিত পিটি ইন্দোনেশিয়া তিংশান স্টেইনলেস স্টিলের মালিকানাধীন নিকেল কারখানায় রোববার সকাল সাড়ে পাঁচটার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

বিবৃতিতে তিনি বলেন, এই ঘটনায় অন্তত ৫১ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১২ জন নিহত হয়েছেন। বাকি ৩৯ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

তিনি আরও বলেন, নিহতদের মধ্যে সাত জন ইন্দোনেশিয়ান এবং বাকি পাঁচজন বিদেশি। কিন্তু বিদেশিদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

বিস্ফোরণের সম্ভাব্য কারণ তুলে ধরে মোরোওয়ালি ইন্ডাস্ট্রিয়াল পার্কের কর্তৃপক্ষ জানিয়েছে, চুল্লি মেরামতের সময় কিছু দাহ্য তরল জ্বলে উঠে বলে প্রাথমিক তদন্তে দেখা গেছে। পাশেই অক্সিজেন ট্যাংক থাকায় বিস্ফোরণ হয়েছে।

আগুনের পরিস্থিতি উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, সকালের মধ্যেই সফলভাবে আগুন নেভানো হয়েছে।

নিহতদের প্রতি গভীর দুঃখ প্রকাশ করে মোরোওয়ালি ইন্ডাস্ট্রিয়াল পার্কের পরিচালনাকারী সংস্থা বলেছে, নিহতদের দেহাবশেষ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

গত জানুয়ারি মাসেও সেখানে শ্রমিক নিরাপত্তা ও বেতন বৃদ্ধি নিয়ে বিক্ষোভ হয়েছে। সে দাঙ্গায় নিকেল গলানোর কারখানায় একজন চীনা নাগরিকসহ দুই শ্রমিক নিহত হন।

 

একাত্তর/জো
ইন্দোনেশিয়া সরকারের বহুল প্রচারিত ও কোটি কোটি ডলার বাজেটের 'বিনামূল্যের খাবার' কর্মসূচির অধীন বিতরণ করা খাবার খেয়ে নতুন করে কেন্দ্রীয় জাভায় ৭৭৭ জন শিক্ষার্থী ও শিক্ষক তীব্র খাদ্যা বিষক্রিয়ায়...
পূর্ব ইন্দোনেশিয়ার ইস্ট নুসা টেঙ্গারা প্রদেশের ফ্লোরেস দ্বীপে আঘাত হানা ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে চরম বিপর্যয় দেখা দিয়েছে। স্থানীয় সময় শনিবার ভোরে ভূ-পৃষ্ঠের মাত্র ১৫ কিলোমিটার গভীরে সৃষ্টি...
পূর্ব ইন্দোনেশিয়ার উপকূলে সাত দশমিক সাত মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভয়াবহ এই কম্পন ও এর পরবর্তী কয়েক ডজন আফটারশকের পর অন্তত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক...
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর