জাপানে দুই বিমানের সংঘর্ষে নিহত পাঁচ

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ০৭:১৫ পিএম

জাপানের রাজধানীর টোকিও’র হানেদা বিমাবন্দরের রানওয়েতে নামার পর অপর একটি বিমানের সঙ্গে ধাক্কা লেগে জাপান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আগুন ধরে যায়। এই ঘটনায় বিমানটিতে থাকা ৩৭৯ আরোহীর মধ্যে সবাই অলৌকিকভাবে রক্ষা পেলেও, যে বিমানের সঙ্গে ধাক্কা লেগেছে সেটির পাঁচ যাত্রী মারা গেছেন।

জাপানের টেলিভিশন সংস্থা এনএইচকে এক প্রতিবেদনে জানিয়েছে, রানওয়েতে থাকা কোস্টগার্ডের একটি বিমানের সঙ্গে সংঘর্ষ হয় জাপান এয়ারলাইন্সের বিমানটির। এতে দুই বিমানেই আগুন ধরে যায়। যাত্রীবাহী বিমানটি রানওয়ে ধরে ছুটতে থাকার সময়ে সেটির লেজের দিকে দাউ দাউ আগুল জ্বলতে দেখা যায়। 

অন্যদিকে, সংঘর্ষের স্থানে দাড়িয়ে ধাকা কোস্টগার্ডের বিমানটিতেও আগুন ধরে যায়। কোস্টগার্ড প্রথমে জানায়, বিমানটিতে তাদের ছয় জন সদস্য ছিলো। এদর মধ্যে থেকে একজনকে উদ্ধার করা গেছে, বাকি পাঁচ জন নিখোঁজ। পরে কোস্টগার্ড জানায়, আগুনে দগ্ধ হয়ে হতভাগ্য ওই পাঁচ জনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার টোকিওর হানেডা বিমানবন্দরে অবতরণ করে জাপান এয়ারলাইন্সে ‘ফ্লাইট ৫১৬’। বিমানটি ৩৭৯ জন যাত্রীকে নিয়ে হোক্কাইডোর সাপোরের চিতোসে বিমানবন্দর থেকে হানেডায় আসে। অবতরণের প্রক্রিয়া চলাকালীনই তার সঙ্গে ধাক্কা লাগে জাপান কোস্টগার্ডের একটি বিমানের। তাতে বিমানে আগুন ধরে যায়।

যাত্রীবাহী বিমানের ৩৭৯ জন যাত্রীকে নিরাপদে বার করে আনা হয়। এদিকে কোস্টগার্ডের বিমানটি ভূমিকম্প বিধ্বস্ত নিগাতার উদ্দেশ্যে ত্রাণ নিয়ে যাত্রা করার কথা ছিল। ফায়ার সার্ভিস জানিয়েছে, কোস্টগার্ডের বিমানে ছ’জন ছিলেন। তাঁদের মধ্যে এক জনকে উদ্ধার করা গেলেও মৃত্যু হয় বাকি পাঁচ জনের।

 

এআরএস
অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
জাপানের সর্বোচ্চ ও পবিত্র পর্বত হিসাবে বিবেচিত ‘মাউন্ট ফুজি’ জয়ের চরম নেশায় এক বাপের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে স্বয়ং দেশটির পুলিশের! পাহাড়ে চড়তে গিয়ে ক্লান্তি প্রকাশ করায় সাত বছরের সন্তানকে হাজার...
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
প্রচণ্ড গতিতে ধেয়ে আসা সামুদ্রিক ঘূর্ণিঝড় বা টাইফুন ডলফিনের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া ও কাগোশিমা প্রশাসনিক অঞ্চল। শনিবার ঝড়ের আঘাতে অন্তত ছয়জন আহত হওয়ার পাশাপাশি...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর