আবার মিশন শুরু জাপানের মুন ল্যান্ডার স্লিমের

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৩:৫৭ পিএম

বিদ্যুৎ সরবরাহ সমস্যার কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর জাপানের মুন ল্যান্ডার ‘স্লিম’ আবার কাজ শুরু করেছে।

জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জাক্সা) বলছে, তারা রোববার রাতে ল্যান্ডারের সাথে পুনরায় যোগাযোগ স্থাপন করেছে। সংস্থাটি বলছে, যে ত্রুটি ছিলো তা ঠিক করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, গত ১৯ জানুয়ারি জাপানের স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে দেশটির চন্দ্রযান স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন (স্লিম) চাঁদের শিওলি কার্টার নামক এলাকায় অবতরণ করে।

স্লিম চন্দ্রপৃষ্ঠে অবতরণ করার সময় পর্যাপ্ত পরিমাণ সৌরশক্তি উৎপাদন করতে পারেনি কারণ স্লিমের সোলার সেলগুলো সূর্য থেকে তাপ পাচ্ছিলো না। কারণ, সেটি সূর্যের বিপরীতে অবস্থান করছিলো।

অবতরণের প্রায় তিন ঘণ্টা পরে জাক্সা ১২ শতাংশ শক্তি অবশিষ্ট রেখে স্লিমকে বন্ধ করার সিদ্ধান্ত নেয় যাতে সূর্যের কোণ পরিবর্তিত হলে সম্ভাব্য পুনরুদ্ধার করা যায়।

জাক্সা মাইক্রো ব্লগিং সাইট এক্সের হ্যান্ডলের এক পোস্টে স্লিমের তোলা একটি ‘টয় পুডল’ নামের একটি পাথরের ছবি শেয়ার করেছে।

জ্যাক্সা জানিয়েছে, ল্যান্ডারটি চাঁদের উৎপত্তি সম্পর্কে ধারণা পেতে পাথরের গঠন বিশ্লেষণ করবে।

যুক্তরাষ্ট্র, ভারত, চীন, ও রাশিয়ার পরে জাপান পঞ্চম দেশ যারা চন্দ্র অভিযানে সফল হয়েছে।

আরআর/কেএসএইচ
অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
জাপানের সর্বোচ্চ ও পবিত্র পর্বত হিসাবে বিবেচিত ‘মাউন্ট ফুজি’ জয়ের চরম নেশায় এক বাপের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে স্বয়ং দেশটির পুলিশের! পাহাড়ে চড়তে গিয়ে ক্লান্তি প্রকাশ করায় সাত বছরের সন্তানকে হাজার...
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
প্রচণ্ড গতিতে ধেয়ে আসা সামুদ্রিক ঘূর্ণিঝড় বা টাইফুন ডলফিনের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া ও কাগোশিমা প্রশাসনিক অঞ্চল। শনিবার ঝড়ের আঘাতে অন্তত ছয়জন আহত হওয়ার পাশাপাশি...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর