মালয়েশিয়ায় ৭৫ বাংলাদেশিসহ ৯০ জন গ্রেপ্তার

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৯ পিএম

বৈধ কাগজপত্র না থাকায় মালয়েশিয়ায় ৭৫ জন বাংলাদেশিসহ ৯০ জন বিদেশি কর্মীকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মেলাকা রাজ্যের ইমিগ্রেশন বিভাগ বুধবার রাতে কোটা লাকসামানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

মেলাকা ইমিগ্রেশন বিভাগের পরিচালক অনির্বাণ ফাউজি মোহম্মদ আইনি বলেন, বুধবার মধ্যরাতে অভিযানটি শুরু হয়ে চলে তিন ঘণ্টা। গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশি ৭৫ জন, মিয়ানমারের চারজন, ইন্দোনেশিয়ার ১০ জন ও পাকিস্তানের একজন রয়েছেন। মালয়েশিয়ান ন্যাশনাল নিউজ এজেন্সি বার্নামা এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে ইমিগ্রেশন বিভাগের পরিচালক জানান, জনসাধারণের অভিযোগের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। অভিযোগ ছিল, তামান কোটা লাকসামানা এলাকায় অনেক অবৈধ বিদেশি শ্রমিক নির্মাণকাজে নিয়োজিত রয়েছেন। তাদের বেশির ভাগই অবৈধ, কোনো বৈধ নথিপত্র তাদের নেই। 

তিনি জানান, অভিযোগের ভিত্তিতে ওই এলাকার ১১৭ জনকে চিহ্নিত করে ইমিগ্রেশন বিভাগ। তাদের অনেকেই জাল কাগজপত্র তৈরি করে মালয়েশিয়ায় থাকছিলেন, আবার অনেকের ওয়ার্ক-পারমিট মেয়াদোত্তীর্ণ হয়েছে। 

বিবৃতিতে বলা হয়, অভিযান চলাকালে কিছু শ্রমিক পালিয়ে গেছেন। কেউ কেউ ধরা পড়ার ভয়ে পাঁচ মিটার গভীর নর্দমায় ঝাঁপ দেন। এছাড়া রাতে এলাকাটি তুলনামূলক অন্ধকার হওয়ায় অনেকেই পালিয়ে যেতে সক্ষম হন।

ধরা পড়া শ্রমিকদের নিয়োগকারীকে শনাক্ত করতে তদন্ত হচ্ছে এবং এসব নিয়োগকারী ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও ওই বিবৃতিতে বলা হয়।

 

একাত্তর/জো
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে তাঁর বাকি কারাদণ্ডের মেয়াদ গৃহবন্দী হিসেবে কাটানোর অনুমতি দিয়ে রাজক্ষমা অনুমোদন করেছেন দেশটির রাজা সুলতান ইব্রাহিম। ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট...
ইন্দোনেশিয়ার বোর্নিও ও সুমাত্রা দ্বীপে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের বিষাক্ত ধোঁয়া সীমান্ত পেরিয়ে গ্রাস করেছে প্রতিবেশী মালয়েশিয়াকে। ঘন ও চোখঝাঁজানো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে মালয়েশিয়ার...
ভারতের পশ্চিমবঙ্গে স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) হাতে গ্রেপ্তার এক সন্দেহভাজন জঙ্গির কাছ থেকে উঠে এল এক চাঞ্চল্যকর চক্রান্তের খবর। পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন ‘জইশ-ই-মোহাম্মদ’-এর সাথে যুক্ত এই...
হাঙ্গেরির রাজনীতিতে এখন এক নাটকীয় পটপরিবর্তন! যে দেশের প্রধানমন্ত্রী এককালে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সাদর আমন্ত্রণ জানিয়েছিলেন, সেই হাঙ্গেরির নবনির্বাচিত সরকার প্রধান পিটার...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর