শিক্ষকদের পোশাক ঠিক করে দিলো মহারাষ্ট্র

আপডেট : ১৬ মার্চ ২০২৪, ১১:১৯ পিএম

স্কুল শিক্ষকদের পোশাকবিধি থাকা উচিত, কি উচিত নয়, এনিয়ে ভারতে বেশ কয়েক বছর ধরেই আলোচনা হচ্ছে সরবে ও নীরবে। তারই জেরে দেশটির মহারাষ্ট্র সরকার শিক্ষকদের জন্য নতুন পোশাকবিধি বা ডেস কোড জারি করেছে। সেখানে জানিয়ে দেয়া হয়েছে, কি পরা যাবে, আর কি কি পরা যাবে না।

মহারাষ্ট্র সরবারের নতুন বিধিতে বলা হয়েছে, স্কুলে জিন্স এবং টি-শার্ট পরে আসতে পারবেন না শিক্ষকরা। যা নারী পুরুষ উভয় শিক্ষকের জন্যই প্রযোজ্য। সেইসঙ্গে আরও বলা হয়েছে স্কুলে আসা চলবে না গাঢ় রং, নকশা করা বা ছাপা পোশাক পরে। এটিও নারী-পুরুষ উভয়কেই মেনে চলতে হবে।

তবে নারী শিক্ষকরা শাড়ি পরতে পারবেন। সালোয়ার-কুর্তা বা কামিজ পড়লে অবশ্যই ওড়না থাকতে হবে। সব মিলিয়ে বলা যায়, পোশাকে শালীনতা বজায় রাখতে হবে। সব স্কুলে নির্দেশিকা পাঠিয়ে বলা হয়েছে, নতুন পোশাকবিধি নিয়ে যেন শিক্ষক-শিক্ষিকারা সচেতন থাকেন।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, স্কুল পড়ুয়াদের উপর যাতে কোনো রকম কুপ্রভাব না পড়ে, তাই সে রকমই পোশাক পরতে হবে তাদের। শুধু সরকারি বা সরকার সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোতেই নয়, বেসরকারি সব স্কুলেও এই নির্দেশ মানতে হবে বলে পরিষ্কার বলে দেয়া হয়েছে নতুন পোশাকবিধিতে।

জিন্স প্যান্ট বা টি-শার্ট পরে আসতে পারবেন না, এমন নির্দেশনার সঙ্গে বলা হয়েছে, শোভনীয় সব জামা এবং প্যান্ট পরে আসতে হবে। জামা ছেড়ে রাখলে হবে না। গুঁজে পরতে হবে। শিক্ষক এবং শিক্ষিকাদের জন্য এই নতুন পোশাকবিধি প্রকাশ্যে আসার পরই রাজ্যজুড়ে সরকারের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়ে গেছে।

মুম্বাইয়ের একটি স্কুলের এক নারী শিক্ষিকা বলেন, শিক্ষকরা তাদের পোশাক নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল। স্কুল কর্তৃপক্ষগুলোও এ বিষয়ে যথেষ্ট সচেতন। ফলে পোশাক নিয়ে সরকারের এভাবে নাক গলানো, শিক্ষকদের  পছন্দ-অপছন্দের অধিকারে হস্তক্ষেপ কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।

নতুন পোশাকবিধি নিয়ে যখন মহারাষ্ট্র জুড়ে ক্ষোভ, তখন শিক্ষা দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, সবে মাত্র নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকা বাধ্যতামূলক বলে মনে করা ঠিক নয়। এই পোশাকবিধি না মানলে কোনও পদক্ষেপ করা হবে কি না, সে বিষয়েও এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এআরএস
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর