পুতিনকে গোলাবারুদের বিশাল সম্ভার পাঠালেন কিম

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০১:৫২ পিএম

গত বছর থেকে ইউক্রেনে চলমান যুদ্ধে সহযোগিতার জন্য উত্তর কোরিয়া রাশিয়াকে সাত হাজার কনটেইনার গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে বলে দাবি করেছেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী শিন ওন-সিক। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেছেন।

উত্তর কোরিয়া স্বল্পপাল্লার একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে দক্ষিণ কোরিয়া ও জাপানের সেনাবাহিনী দাবি করার পর শিন ওন-সিক এই দাবি করেছেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

মার্কিন ও দক্ষিণ কোরীয় কর্মকর্তারা অভিযোগ করে আসছেন, রাশিয়াকে কামানের গোলা, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ করেছে পিয়ংইয়ং। এর মাধ্যমে ইউক্রেনে যুদ্ধরত রাশিয়া নিজের গোলাবারুদের ঘাটতি মোকাবিলা করতে সক্ষম হচ্ছে। গত বছর সেপ্টেম্বরে উত্তর কোরীয় নেতা কিম জং উন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের পর অস্ত্র সহযোগিতা বৃদ্ধি পেয়েছে।

দক্ষিণ কোরীয় কর্মকর্তা ও বেসরকারি বিশেষজ্ঞদের মতে, বিনিময়ে রাশিয়ার কাছ থেকে অতি প্রয়োজনীয় খাবার ও অর্থনৈতিক সহযোগিতা এবং সামরিক সহায়তা নিচ্ছে উত্তর কোরিয়া।

সিউলে সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী শিন বলেছেন, তাদের সেনাবাহিনী মনে করে, শুরুতে রাশিয়ায় অস্ত্র সরবরাহে জাহাজের ওপর নির্ভর করলেও এখন ক্রমবর্ধমানভাবে রেল নেটওয়ার্ক ব্যবহার করছে পিয়ংইয়ং। রাশিয়ার স্থল সীমান্ত দিয়ে এসব অস্ত্র পাঠানো হচ্ছে।

তিনি বলেছেন, কয়েক মিলিয়ন কামানের গোলা ও অন্যান্য সরঞ্জামের বিনিময়ে ৯ হাজারের বেশি কনটেইনার ত্রাণ পেয়েছে উত্তর কোরিয়া। রাশিয়া হয়তো পিয়ংইয়ংকে জ্বালানিও সরবরাহ করছে, যা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার লঙ্ঘন।

 

একাত্তর/জো
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর