প্রাবোয়ো সুবিয়ান্তো ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত

আপডেট : ২১ মার্চ ২০২৪, ০৫:১৬ পিএম

ইন্দোনেশিয়ার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রাবোয়ো সুবিয়ান্তো। বুধবার রাতে দেশটির নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেছে।

তবে নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তার দুই প্রতিদ্বন্দ্বী আনিস বাসওয়েদান ও গাঞ্জার প্রানোয়ো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

গত মাসেই নির্বাচনের অনানুষ্ঠানিক ফলাফলে সুবিয়ান্তো ও তার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিং রাকাকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। তবে গতকাল আনুষ্ঠানিকভাবেই তাদেরকে বিজয়ী ঘোষণা করা হয়।

ইন্দোনেশীয় নির্বাচন কমিশন জানায়, নির্বাচনে তারা ৫৮.৫৯ শতাংশ ভোট পেয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। জিবরান রাকাবুমিং রাকা বর্তমান প্রেসিডেন্ট জোকো উইদোদোর বড় ছেলে।

ইন্দোনেশিয়ার নিয়ম অনুযায়ী, প্রথম দফায় কোনও প্রার্থী যদি ৫০ শতাংশ ভোট নিশ্চিত না করতে পারেন, তবে নির্বাচন দ্বিতীয় দফায় গড়ায়। সুবিয়ান্তো তা এড়াতে পেরেছেন। 

অক্টোবরেই জোকো উইদোদোর কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবেন ৭২ বছর বয়সী সাবেক এই জেনারেল।

যদিও সুবিয়ান্তোর বিরুদ্ধে কয়েক দশক ধরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে; তারপরও সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে টিকটক ভিডিও’র মাধ্যমে তিনি নির্বাচনি প্রচারণা চালিয়েছেন।

আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণার পর সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বিজয়ী ভাষণে সুবিয়ান্তো বলেন, প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে ইন্দোনেশিয়ার জনগণের জন্য কঠোর পরিশ্রম করবেন তারা।

নির্বাচনে সুবিয়ান্তোর দুই প্রতিদ্বন্দ্বী জাকার্তার সাবেক গভর্নর আনিস বাসওয়েদান ২৪ দশমিক ৯ শতাংশ এবং সেন্ট্রাল জাভার সাবেক গভর্নর গাঞ্জার প্রানোয়ো ১৬ শতাংশের বেশি ভোট পেয়েছেন। দুজনই নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে বলেছেন, এই অনিয়ম নিয়ে সাংবিধানিক আদালতে অভিযোগ জানাবেন তারা।

ইন্দোনেশিয়ায় গত মাসে প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি পার্লামেন্ট সদস্য এবং আঞ্চলিক আইনপ্রণেতা নির্বাচনের জন্যও ভোট অনুষ্ঠিত হয়। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ১৬ কোটি ৪০ লাখের বেশি মানুষ ভোট দিয়েছে।

 

একাত্তর/জো
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
হন্ডুরাসে প্রেসিডেন্ট নির্বাচনে ‘ভোট কারচুপি’র অভিযোগে বিদায়ী বামপন্থী দলের হাজার হাজার সমর্থক রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে। নির্বাচনের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও দেশটিতে এখনও চূড়ান্ত বিজয়ী ঘোষণা...
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় মঙ্গলবার একটি অফিস ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।
দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪০ লাখেরও বেশি মানুষ।
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর