পাইকারি পণ্যের আকর্ষণীয় ক্যান্টন ফেয়ার

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ০৯:০৮ পিএম

বহু বছরের পুরোনো বাণিজ্যমেলা চীনের ক্যান্টন ফেয়ার। প্রতিবছর এই মেলা বিশ্বের ব্যবসায়ীদের জন্য বড় এক আকর্ষণ। কারণ বছরজুড়ে কোন কোন পণ্যের চাহিদা থাকবে, কৃষি থেকে চিকিৎসায় কোন প্রজন্মের যন্ত্র ব্যবহার হবে সেটি নির্ধারিত হয় পাইকারি মেলার এই আয়োজন থেকেই।

মেলার মূল ক্রেতা মধ্যপ্রাচ্য ইউরোপ আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর ব্যবসায়ীরা। চীনের গুয়াংজু শহরে বছরে দু’বার তিন ধাপে আয়োজন করা হয় ক্যান্টন ফেয়ার।

বছরের পর বছর ধরে পাইকারি পণ্য কেনা-বেচার সবচেয়ে বড় বাজার ক্যান্টন ফেয়ার। যেখানে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় আমদানি ও রপ্তানিকারকরা।

প্রায় ১২ লাখ স্কয়ার মিটারের প্রদর্শনী হলে কেনা-বেচা হয় বিভিন্ন পণ্য। প্রতি ছয়মাসে একবার চীনের গোয়ানডং প্রদেশের গুয়াংজু শহরে আয়োজন করা হয় বিশাল এই বাণিজ্য মেলার। প্রতি ধাপে ছয়দিন করে তিন ধাপে অনুষ্ঠিত হয় মেলা।

প্রথম ধাপে মোবাইল কৃষি যন্ত্রপাতি, গাড়ি, মেশিনারিজ ও নিত্য-নতুন প্রযুক্তি পণ্য প্রদর্শিত হয়। দ্বিতীয় ধাপে গৃহস্থালি পণ্য আর তৃতীয় ধাপে পোশাক ও খাদ্য পণ্যের সমাহার।

বিভিন্ন দেশ থেকে আসা ক্রেতারা জানান, এখানে এক ছাদের নিচেই অনেক কিছু পান তারা। তাই দিনকে দিন আগ্রহ বাড়ছে- তাদের।

করোনার আগ পর্যন্ত চীনের কোনো ক্রেতা এই মেলায় অংশ নিতে পারতো না। ক্রেতারা ছিলো কেবলই আন্তর্জাতিক। তবে করোনার বাধ্যবাধকতায় সেই নিষেধাজ্ঞা আর নেই। যদিও এখনও মূল ক্রেতা ভারত, মধ্যপ্রাচ্য আর ইউরোপের ব্যবসায়ীরা।

বাংলাদেশের বাণিজ্যমেলার সাথে বড় ফারাকটা হলো এখানে কোন খুচরা পণ্যের বিক্রি নেই। আগামী এক বছর বিশ্ববাজারে কোন পণ্যের চাহিদা বাড়বে কোন পণ্য বাজার মাতাবে, প্রযুক্তির কোন নতুন পণ্যটি মানুষের আগ্রহ কাড়বে; এই মেলায় সেটি আগাম জানতে পারেন ব্যবসায়ীরা। তাই ক্যান্টন ফেয়ারকে বলা চলে ‘ট্রেন্ড সেটার’।

বাংলাদেশের কয়েকজন ব্যবসায়ী জানান, তারা ব্যবসায়ের ধারণা নিতে এই মেলায় এসেছেন। এমন ছোট ও বড় কোম্পানির আরও অনেককে তারা দেখেছেন।

প্রতি বছর মার্চ ও সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয় ক্যান্টন ফেয়ার।

একাত্তর/আরএ
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
ভারতের রাজধানীর নয়াদিল্লির দক্ষিণ ক্যাম্পাসের কাছেই অবস্থিত সত্য নিকেতন এলাকায় বহুতল হোস্টেল ভবন ধসের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে তিন জনে দাঁড়িয়েছে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল...
টেলিভিশনের রঙিন পর্দায় যিনি এতদিন অত্যন্ত প্রতাপের সাথে অপরাধীদের হাঁড়ি-হাঁড়ি খবর ফাঁস করতেন এবং অন্যায়ের বিরুদ্ধে 'মিশন ইম্পসিবল' সাজিয়ে নীল বাতি জ্বালাতেন, সেই গ্ল্যামারাস টিভি স্টার নিজেই...
‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাঠানোর সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরার সময় ট্রলারে বজ্রপাতের ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর