চীনে টর্নেডোর তাণ্ডবে পাঁচজন নিহত

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ১২:০০ পিএম

চীনের বাণিজ্যকেন্দ্র হিসেবে পরিচিত দক্ষিণাঞ্চলীয় গুয়াংঝৌ শহরে টর্নেডোর তাণ্ডবে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও ৩৩ জন। 

দক্ষিণাঞ্চলীয় গুয়াংঝৌ প্রদেশের রাজধানীতে স্থানীয় সময় বিকেল ৩টার দিকে টর্নেডো আঘাত হেনেছে বলে চীনা রাষ্ট্রীয় বার্তাসংস্থা শিনহুয়া জানিয়েছে।

গুয়াংঝৌতে প্রায় এক কোটি ২৭ লাখ মানুষের বসবাস এবং হাজার হাজার কারখানা অবস্থিত। দেশের রপ্তানি খাতে এই প্রদেশটি অন্যতম গুরুত্বপূর্ণ।

শিনহুয়ার খবরে বলা হয়েছে, সেখানকার প্রায় ১৪১টি কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বাড়িঘরের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

টর্নেডোর তাণ্ডবে লণ্ডভণ্ড একটি স্কুল। ছবি: এএফপি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই দুর্যোগের বেশ কিছু ভিডিও ফুটেজ পাওয়া গেছে। এসব ছবিতে দেখা গেছে দিনের মধ্যভাগেই আকাশ কালো আকার ধারণ করেছে। এছাড়া বেশ কিছু যানবাহনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং গাছপালা উপড়ে গেছে।

চলতি সপ্তাহের শুরুর দিকে গুয়াংঝৌ প্রদেশে ভারী বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় চারজনের মৃত্যু হয়। ‌১৯৫০ সালের পর থেকে এটাই ছিল ওই প্রদেশে সবচেয়ে ভয়াবহ বন্যা।

চীনে টর্নেডো খুব একটা দেখা যায় না। তবে গত বছরের সেপ্টেম্বরে দেশটির পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের সুকিয়ানে একটি টর্নেডোর আঘাতে ১০ জনের মৃত্যু হয়েছিলো। এছাড়া ২০২১ সালে একদিনে দুইটি টর্নেডো আঘাত হানলে উহান শহরে আটজনসহ মোট ১২ জনের মৃত্যু হয়।

 

একাত্তর/জো
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
ঢাকায় অধ্যয়নরত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমারখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা’ (কেকেএসএ)-র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে ইডেন মহিলা কলেজের...
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর