দক্ষিণে উত্তর কোরিয়ার আরও ৬০০ আবর্জনা বেলুন

আপডেট : ০২ জুন ২০২৪, ০৬:০১ পিএম

দক্ষিণ কোরিয়ায় আবর্জনা বহনকারী আরও ৬০০ বেলুন পাঠিয়েছে উত্তর কোরিয়া। রোববার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেছেন, সিউলকে বিরক্ত করতেই এমন পদক্ষেপ নিয়েছে পিয়ংইয়ং।

জয়েন্ট চিফস অফ স্টাফ জানান, রাজধানীজুড়ে শনিবার রাত ৮টা থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত ময়লার ব্যাগ বহনকারী এসব বেলুন পাওয়া গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ময়লার ব্যাগে সিগারেটের বাট, কাগজের বর্জ্য, কাপড় ও প্লাস্টিকের মতো আবর্জনা পাওয়া গেছে এবং বেলুনের নিচে এসব ময়লা ভর্তি ব্যাগ বাধা ছিল বলেও জানান জয়েন্ট চিফস অফ স্টাফ।

এরই মধ্যে দেশটির গিয়াংসাং ও গ্যাংওয়ান প্রদেশ এবং সিউলের কিছু অংশে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। এসব বেলুনের সংস্পর্শে না আসতে জনগণকে সতর্ক করা হয়েছে। বেলুন দেখামাত্র পুলিশকে জানানোর অনুরোধও করা হয়েছে।

সিউল জানিয়েছে, বেলুনগুলোর সূচনা পয়েন্ট পর্যবেক্ষণ করছে তাদের সামরিক বাহিনী। এছাড়া বেলুনগুলোর গতিবিধি পর্যবেক্ষণ ও এগুলো সংগ্রহে উদ্ধার কাজও চলছে।

গত বুধবারও দক্ষিণের সীমান্তজুড়ে ময়লা ও মলমূত্র বহনকারী শতশত বেলুন পাঠায় উত্তর কোরিয়া। তাদের এই পদক্ষেপকে বিপজ্জনক বলে অভিহিত করেছে সিউল।

রোববার সিঙ্গাপুরে শাংগ্রি-লা নিরাপত্তা সংলাপের ফাঁকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন লয়েডের সঙ্গে বৈঠক করেছেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী শিন ওন-সিক। বেলুনগুলো পাঠিয়ে উত্তর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে লয়েডকে জানিয়েছেন তিনি।

প্রেসিডেন্ট অফিসের বরাত দিয়ে ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, উত্তর কোরিয়ার এসব আবর্জনা বেলুনের জবাব দিতে রোববার বিকেলে বৈঠকে বসবে দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী কমিটি।

বেলুনের জবাবে তারা উত্তরের সীমান্তে উচ্চস্বরে মাইক বাজানো আবারও চালু করবে কিনা, ওই বৈঠকে সে সিদ্ধান্ত নেয়া হবে।

 

একাত্তর/জো
উত্তর কোরিয়ার দীর্ঘদিনের বন্ধু ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের পূর্বনির্ধারিত যৌথ সামরিক মহড়া কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে...
উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ভূ-রাজনীতির এক টানটান উত্তেজনার মধ্যে দীর্ঘ সাত বছর পর সোমবার উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে ২০১৯ সালে তাঁর শেষ সফরের তুলনায় এবারের পিয়ংইয়ংয়ের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন।...
বিশ্বরাজনীতির সh নিয়মনীতি ও নিষেধাজ্ঞা বুড়ো আঙুল দেখিয়ে আবারও পরমাণু অস্ত্রের হুঙ্কার দিলেন উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন। বৃহস্পতিবার উত্তর কোরিয়া সম্পূর্ণ নতুন একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর