ম্যারাথন ধ্যানের সময় কী খাচ্ছেন মোদী?

আপডেট : ৩১ মে ২০২৪, ০৮:২৩ পিএম

ভোটের আগের দিন ভারতজুড়ে চর্চ্চায় আছে দেশটির প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদীর ম্যারাথন ধ্যানে বসার খবর। উত্তর প্রদেশের বারানসি আসনে বিজেপির প্রার্থী তিনি। ২০১৪ সালে গুজরাটের বরোদা ছাড়াও তিনি দাঁড়িয়েছিলেন বারানসিতে। পরে বারানসিকেই তিনি আঁকড়ে ধরেন।

ধ্যানের সিদ্ধান্ত নির্বাচনী আচরণবিধির পরিপন্থী বলে জোর আওয়াজ তুললেও বিরোধীদের কথায় ভারতের নির্বাচন কমিশন আমলে নেয়নি। ইসি ধ্যানে দোষের কিছু দেখছে না। ধ্যানমগ্ন মোদীর ছবি ও খবর প্রচার বন্ধের দাবি জানালেও শুনেনি ইসি। ফলে শুক্রবার সকাল থেকেই চর্চার তুঙ্গে মোদীর ধ্যান।

ভারতের একদম দক্ষিণে তিন সাগরের মিলনস্থল হিসাবে খ্যাত কন্যাকুমারীতে টানা ৪৫ ঘণ্টা ধ্যানে থাকবেন ভারতের প্রধানমন্ত্রী। এ সময় নরেন্দ্র মোদী কোনও খাবার খাবেন না। ছুঁয়েও দেখবেন না। তবে শরীর সুস্থ রাখতে দুটি পানীয় গ্রহণ করেছেন। সেগুলো হল, ডাবের পানি ও আঙুরের রস।

ভারতের প্রধানমন্ত্রী কেন এই দুটি পানীয় বেছে নিলেন ? বিশেষজ্ঞদের মতে, ডাবের পানি ও আঙুরের রসে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে, যা শরীর তরতাজা রাখে। এছাড়া শরীরের প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলসও পর্যাপ্ত মাত্রায় এই দুটি পানীয়ে পাওয়া যায় শরীর তাজা ও ঠাণ্ডা রাখতে সকালে ডাবের পানি খাওয়া খুবই উপকারী। এতে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যামিনো অ্যাসিড, এনজাইম, ভিটামিন-সি ইত্যাদি উপাদান পাওয়া যায়। শরীরের ক্লান্তি দূর করতে খুব কার্যকরী ডাবের পানি। প্রতিদিন সকালে এটি পান করলে ক্লান্তি ও দুর্বলতা কাটানো যায়।

ফলে টানা ধ্যানের সময় দুর্বলতা কাটাতে খুবই কার্যকরী ডাবের পানি। আর আঙুরের রসে প্রচুর ভিটামিন-সি রয়েছে। এছাড়া ক্যালসিয়াম, পটাসিয়াম, ম্যাগনেসিয়ামের মতো প্রয়োজনীয় পুষ্টিগুণে সমৃদ্ধ। ফলে সলিড কিছু না খেলেও শরীরের প্রয়োজনীয় পুষ্টি মেটাতে সক্ষম আঙুরের রস।

আঙুরের রস শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে। ফলে টানা ধ্যানের সময় এই পানীয় খুবই কার্যকরী। আঙুরের রস ও ডাবের পানি পটাসিয়ামে ভরপুর। ফলে এগুলি পান করলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকার সঙ্গে হার্ট সুস্থ রাখতেও সাহায্য করে। আর এসব কারণেই এই দুই পানীয়কে বেছে নিয়েছেন মোদী।

উল্লেখ্য, দেশ চালানোর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শরীর নিয়েও সমান সচেতন। বয়সের কোঠা ৭০ পেরিয়েছে। তবু মোদীর চলাফেরা, ফিটনেস তা বলে না। শরীরচর্চা তো বটেই, তবে খাওয়াদাওয়া নিয়েও বেশ কিছু নিয়ম মেনে চলেন তিনি। কোন প্রকার আমিষ খাবার খান ভারতের প্রধানমন্ত্রী।

ভারতীয় খাবারে প্রতি তাঁর যে অমোঘ ভালবাসা, তা বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে প্রকাশ পায়। গুজরাটি থালি মোদীর প্রথম পছন্দ। ভারতীয় খাবার হিসেবে তাওয়া রুটি, ডাল, সবজি ও সালাদ তিনি পছন্দ করেন। শৈশব থেকেই আমের প্রতি দুর্বলতা রয়েছে তাঁর। তার পাতে সব সময়ই আম থাকে।

ভারতীয় খাবারের মধ্যে নরেন্দ্র মোদীর অন্যতম পছন্দ লিট্টি চোখা। সুযোগ পেলেই বিহারের এই বিখ্যাত খাবার দিয়ে লাঞ্চ সেরে ফেলেন তিনি। সঙ্গে চাই অবশ্যই এক কাপ গরম চা। সপ্তাহে দুবার তাঁর পাতে ড্রামস্টিক পরোটা থাকবেই। এমনকি এই রান্নার রেসিপিও তাঁর জানা।

একটি সাক্ষাত্‍কারে তিনি খিচুড়ির প্রতি ভালো লাগার কথা জানিয়েছিলেন। রাজনৈতিক জীবনের শুরুর দিকে তাঁর ব্যস্ততম সময়ে মাঝরাতে খিচুড়িই ছিল একমাত্র খাবার। খাবার খাওয়ার পাশাপাশি ফিট থাকতে তিনি ভালবাসেন। যোগাব্যায়াম তো রয়েছেই, শরীরকে সুস্থ রাখতে প্রচুর পরিমাণে পানি খান তিনি।

এআরএস
ভারতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে টানা দীর্ঘ ৩৭ দিনের আন্দোলন ও জেন-জি বিক্ষোভের সাফল্যের পর, তরুণদের তুমুল জনপ্রিয় প্লাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) তাদের...
ভারতে সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র বারংবার ফাঁস হওয়ার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছিল দেশটির তরুণ প্রজন্ম, বিশেষ করে ‘জেন-জি’ শিক্ষার্থীরা। ক্ষুব্ধ...
শিক্ষা সংস্কারের দাবিতে টানা ২৬ দিনের অনশন ভেঙেছেন ভারতের সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। বিজেপি সরকারের আশ্বাসে অনশন ভাঙলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর