ফিলিপাইনে আতশবাজি গুদামে বিস্ফোরণে নিহত পাঁচ

আপডেট : ৩০ জুন ২০২৪, ০৫:৫৯ পিএম

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি আতশবাজি গুদামে বিস্ফোরণের ঘটনায় চার বছরের শিশুসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। শনিবার বিকেলে বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে দেশটির দক্ষিণের জামবোয়াঙ্গা শহর।

রোববার জরুরি পরিষেবা বিভাগের কর্মীদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।

এই বিস্ফোরণের ফলে মাটিতে একটি ২০ মিটার (৬৬ ফুট) দীর্ঘ বিশাল আকারের গর্ত সৃষ্টি হয়েছে। এতে আশেপাশে ভবন থেকে ধ্বসে পড়া পাথর ও অন্যান্য সামগ্রী জমা হয়েছে। 

বিস্ফোরণ থেকে বড় আকারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এএফপিকে এসব তথ্য জানিয়েছেন দমকল বাহিনীর তদন্তকারী কর্মকর্তা লুইজি চ্যান। গুদামের চার কর্মী ও এক কর্মীর চার বছর বয়সী ছেলে এ দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেন চ্যান।

শহরটির দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয় নিহতের সংখ্যা নিশ্চিত করে বলেছে, আরও ৩৮ জন এই দুর্ঘটনায় আহত হয়েছেন। আহতদের মধ্যে আট জনের অবস্থা আশঙ্কাজনক।

কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে। চ্যান এএফপিকে বলেন, ‘খুব সম্ভবত গুদামে সংরক্ষিত আতশবাজি থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।’

প্রায় তিন হাজার বর্গমিটার জায়গা জুড়ে বিস্ফোরণ ঘটে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে দুই ঘণ্টারও বেশি সময় লেগেছে বলেও জানান চ্যান।

 

একাত্তর/জো
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিউশু দ্বীপে আঘাত হানা ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি ও অচল অবস্থার সৃষ্টি হয়েছে। কুমামোতো অঞ্চলের একটি শপিং মলে রহস্যজনক বিস্ফোরণ এবং ধসে পড়া...
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলে রিখটার স্কেলে সাত দশমিক আট মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ৩২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর বিবিসির।
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ১২৯ জন। 
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত পাঁচজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর