টানা তৃতীয়বার টোকিওর গভর্নর ইউরিকো কোইকে

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০৩:১৩ পিএম

টানা তৃতীয়বারের মতো জাপানের রাজধানী টোকিওর গভর্নর নির্বাচিত হয়েছেন ইউরিকো কোইকে। ২৯ লাখ ভোট পান তিনি। রোববার সিটি নির্বাচনে টানা তৃতীয় মেয়াদে জয়ী হন ৭১ বছরের এই নারী রাজনীতিক।

জাপানের পুরুষশাসিত রাজনীতিতে সবচেয়ে শক্তিশালী নারীদের একজন ইউরিকো কোইকে। দেশটির সবচেয়ে জনবহুল শহরটির প্রথম নারী গভর্নর কোইকে আরও চার বছরের জন্য তার অবস্থান সুরক্ষিত করলেন।  খবর বিবিসি’র।

কোইকে প্রথম মেয়র হন ২০১৬ সালে। তিনিই টোকিওর প্রথম নারী মেয়র। এরপর দ্বিতীয় মেয়াদে ২০২০ সালেও জয়লাভ করেন কোইকে।

তৃতীয় মেয়াদে কোইকের জয় দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং তার ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) জন্য স্বস্তি এনেছে। প্রধানমন্ত্রী কিশিদা ও তার দল কোইকের সমর্থক ছিলেন।

ভোটের এক্সিট পোলের ফল অনুযায়ী, কোইকে ৪০ শতাংশের বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে, ভোটে দ্বিতীয় হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শিনজি ইশিমারু। এই তরুণ প্রার্থী হিরোশিমার শহর আকিতাকাটার সাবেক মেয়র ছিলেন। 

এছাড়া তৃতীয় হয়েছেন আরেক নারী প্রার্থী রেনহো সাইতো, যিনি জাপানের অন্যতম দল কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টি অব জাপান (সিডিপিজে) সমর্থিত প্রার্থী।

কোইকে আগামী চার বছরের জন্য মেয়র নির্বাচিত হলেও তার সামনে বেশকিছু চ্যালেঞ্জ বিদ্যমান। এরমধ্যে অন্যতম হচ্ছে জন্মহার। টোকিওর জন্মহার খুবই কম। এটিকে বাড়াতে নতুন মেয়রকে নানান কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে।

টোকিও শহরের বাজেটের দায়িত্বও মেয়র কোইকের। চলতি অর্থবছরে ১৬ দশমিক ৫৫ ট্রিলিয়ন ইয়েনে (১০০ বিলিয়ন মার্কিন ডলার) উঠে গেছে শহরটির বাজেট।

বিজয়ের পর কোইকে বলেন, তার প্রধান চ্যালেঞ্জ হচ্ছে, কীভাবে ডিজিটাল রূপান্তরের মাধ্যমে উন্নয়ন ঘটানো যায়, যেহেতু শিল্পখাতেও উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে গেছে।

 

একাত্তর/জো
জাপানজুড়ে চলা তাপদাহ ও তীব্র গরমের কারণে টোকিওর একটি চিড়িয়াখানায় মাত্র এক সপ্তাহের ব্যবধানে ৩টি সিংহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। হিটস্ট্রোক ও অতিরিক্ত গরমে সৃষ্ট অসুস্থতাই তাদের মৃত্যুর কারণ বলে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ 'হরমুজ প্রণালী' রক্ষায় দক্ষিণ কোরিয়া যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে। অন্যদিকে, এই...
প্রথম নারী হিসাবে ভার্জিনিয়ার গভর্নর পদে জয়ী ইতিহাস তৈরি করেছেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যাবিগেল স্প্যানবার্গার। তিনি রিপাবলিকান লেফটেন্যান্ট গভর্নর উইনসোম আর্ল-সিয়ার্সকে পরাজিত করেন।
আমেরিকার নিউজার্সিতে নতুন ইতিহাস গড়লেন মাইকি শেরিল। অঙ্গরাজ্যটির গভর্নর নির্বাচনে জয়ী হয়ে তিনি নিউ জার্সির প্রথম নারী গভর্নর এবং প্রথম নারী ডেমোক্র্যাট গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর