ফ্রান্সে দ্বিতীয় দফা ভোট, ঝুলন্ত পার্লামেন্টের সম্ভাবনা

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০৮:৫৩ পিএম

ফ্রান্সের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে আলোচিত নির্বাচনে ভোট দিচ্ছে দেশটির জনগণ। ভোটে ঐতিহাসিক জয়ের অপেক্ষায় আছে কট্টর ডানপন্থীরা। তবে, এবারের নির্বাচনে কোনো দলেরই একক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠনের সম্ভাবনা নেই। ফলে ফ্রান্সে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হতে পারে। 

ফ্রান্সের পার্লামেন্টে নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ রোববার শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল ৮টায় ভোট শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। পার্লামেন্টে বৃহত্তম শক্তি হিসেবে কট্টর-ডানপন্থিদের আবির্ভাবের আশঙ্কায় দেশজুড়ে উত্তেজনার মধ্যে এই ভোট অনুষ্ঠিত হচ্ছে। 

এএফপি ও রয়টার্স জানিয়েছে, ভোট শেষে বুথ ফেরত জরিপের ফল চূড়ান্ত ফলাফলের কাছাকাছিই থাকে। বুথ ফেরত জরিপ প্রকাশের পর রাজনৈতিক নেতারা এরপর দ্রুত প্রতিক্রিয়া জানাবেন। ভোটে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ৩০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

নির্বাচনের মাধ্যমে ফ্রান্সের রাজনীতিতে নতুন এক সমীকরণ যুক্ত হতে পারে। কারণ, ইউরোপীয় ইউনিয়নের ভোটে ডানপন্থী দলের উত্থানে কিছুট হলেও শঙ্কিত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। সেই শঙ্কা থেকেই হয়তো তিনি তড়িঘড়ি করে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। 

তবে তার সিদ্ধান্ত যে তার জন্য মঙ্গল বয়ে আনেনি সেটা নির্বাচনের প্রথম ধাপেই বিশ্ব জেনে গিয়েছে। প্রথম দফার ভোটে ৩৩ শতাংশ ভোট নিয়ে এগিয়ে আছে ডানপন্থী দল ন্যাশনাল র্যালি (এনআর)। বুথ ফেরতসহ বিভিন্ন জরিপেও এবার ফ্রান্সে ডানপন্থী দল এনআর-এর বিজয়ের সম্ভাবনার কথা বলা হয়েছে।

পক্ষান্তরে ম্যাঁক্রোর দল ২১ শতাংশের কাছাকাছি ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। তবে এবারের নির্বাচনে কোনো দলেরই একক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দল গঠনের সম্ভাবনা নেই। জরিপের পূর্বাভাসে দেশটিতে এবার ঝুলন্ত পার্লামেন্ট গঠনের পূর্বাভাস দেয়া হয়েছে। অর্থাৎ, সহসাই কাছে না রাজনৈতিক অচলাবস্থা। 

যদি ফ্রান্সে ঝুলন্ত পার্লামেন্ট হয় তাহলে দেশটিতে রাজনৈতিক বিশৃঙ্খলা দেখা দিতে পারে। এছাড়া প্রেসিডেন্ট ম্যাঁক্রোও সংখ্যাগরিষ্ঠতা হারাবে যাতে তার কর্তৃত্বে নেতিবাচক প্রভাব পড়বে। সমানভাবে যদি জাতীয়তাবাদী, ইউরোসেপটিক আরএন সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সক্ষম হয় তাহলে ম্যাক্রনের ভরাডুবি হতে পারে।

মেরি লা পেনের দল নির্বাচনের প্রথম ধাপে দারুণ ফল করেছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সে প্রথম কোন ডানপন্থী দলের উত্থানের পথ খুলে দিয়েছে। কিন্তু এই উত্থান ঠেকাতে একাট্টা দেশটির মধ্য ও বামপন্থীর। এর ফলে দ্বিতীয় দফার নির্বাচনের চূড়ান্ত ফলে লা পেনের দলের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সম্ভাবনা খুবই কম।

আরএন সবচেয়ে বেশি আসনে জয় পেলেও, তারা সংসদে তাদের সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। ৫৭৭ আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেতে এককভাবে ২৮৯ আসন প্রয়োজন। মেরি লা পেন এবং তার দলের ২৮ বছর বয়সী রাজনীতিক জর্ডান বারডেলা সেটা অর্জনে ব্যর্থ হবেন।

তবে একথা অনস্বীকার্য যে, ফ্রান্সের মতো দেশে কট্টর ডানপন্থীদের উত্থানের যে পটভূমি তৈরি হয়েছে, সেটি গোটা ইউরোপজুড়ে ডানপন্থী রাজনীতির প্রত্যাবর্তনকে আরও জোরালো করবে বলেই ধারণ বিশ্লেষকরদের। এমনটি ঘটলে নতুন এক মেরুকরণ হতে যাচ্ছে বিশ্ব রাজনীতিতে। 

একাত্তর/এসি
সম্প্রতি ফ্রান্সের আদালত কাঁপানো একটি মামলার রায় এবং ভুক্তভোগী নারীর লোমহর্ষক জবানবন্দি বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। ‘মনে হচ্ছিল আমি ভেতর থেকে মরে যাচ্ছি’- ফরাসি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এক সাবেক...
ফ্রান্সের দুই জনপ্রিয় তরুণ মুখ, একজন ফুটবল বিশ্বের মহাতারকা কিলিয়ান এমবাপ্পে এবং অন্যজন কট্টর ডানপন্থী রাজনীতির উদীয়মান নক্ষত্র জর্ডান বারদেলা। আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে এই...
মধ্যপ্রাচ্যের উত্তাল সমুদ্রে এবার নামল ইউরোপীয় শক্তি। আমেরিকা ও ইরানের মধ্যকার ‘নৌ-যুদ্ধ’ যখন বিশ্ব অর্থনীতিকে খাদের কিনারায় নিয়ে যাচ্ছে, ঠিক তখনই হরমুজ প্রণালীতে নিজেদের দাপট দেখাতে রণতরী পাঠাল...
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্র এবং জায়নবাদী শাসনের (ইসরাইল) বৈরী পদক্ষেপকে প্রধান কারণ হিসেবে অভিযুক্ত করেছেন। একইসঙ্গে তিনি...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর