ইন্দোনেশিয়ায় স্বর্ণখনি ধসে নিহত ১১, নিখোঁজ ৪৫

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০৯:৫৭ পিএম

ইন্দোনেশিয়ার একটি অবৈধ স্বর্ণখনিতে ভূমিধসের ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও প্রায় ৪৫ জন। দ্বীপরাষ্ট্রটির গোরোনতালো প্রদেশের সুলাওয়েসি দ্বীপের বোনে বোলাঙ্গো জেলার প্রত্যন্ত এক গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে। 

স্থানীয় কর্মকর্তারা সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে আল-জাজিরা।

স্থানীয় কর্মকর্তারা বলেন, গত শনিবার দিনভর ভারি বৃষ্টিপাত হয় ওই এলাকায়। এতে স্বর্ণখনি ও আশপাশের এলাকায় ভূমিধস ঘটে। দুর্যোগ থেকে রেহাই পাননি খনি সংলগ্ন গ্রামের বাসিন্দারাও।

দুর্যোগ মোকাবিলা টিমের প্রধান হেরিয়ান্তো বলেন, ‘রোববার থেকে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। এ পর্যন্ত ১১ জনের মৃতদেহ এবং ২৩ জনকে জীবিত উদ্ধার করা গেছে। জীবিতদের ছয়জন কম-বেশি আহত। নিখোঁজদের সন্ধানে তৎপরতা চলমান। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের তোড়ে দুর্ঘটনাস্থলে পৌঁছানোর রাস্তাঘাট ও সেতু ভেঙে পড়ায় পায়ে হেঁটে যেতে হয়েছে। ফলে উদ্ধার তৎপরতা শুরু করতে দেরি হয়েছে।’

সাম্প্রতিক বছরগুলোতে ইন্দোনেশিয়ায় ছড়িয়ে পড়ছে অবৈধভাবে খনিজ সম্পদ আহরণ প্রবণতা। উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এসব খনিতে দুর্ঘটনাও ঘটে বেশি। বর্ষাকালে অতি বর্ষণ ও পাহাড়ি ঢল দেশটিতে স্বাভাবিক ঘটনা। ফলে নিরাপত্তা ব্যবস্থাহীন অবৈধ খনিতে ঘন ঘন ভূমিধসের ঘটনা ঘটছে।

সর্বশেষ গত মে মাসে দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের একটি গ্রামে ভূমিধসে অন্তত ১৫ জন নিহত হয়। আগের মাসে একই প্রদেশের অন্য একটি গ্রামে ভূমিধসে প্রাণ হারান ২০ জন।

 

একাত্তর/জো
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় মঙ্গলবার একটি অফিস ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।
দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪০ লাখেরও বেশি মানুষ।
ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত এশিয়ার কয়েকটি দেশ। এর মধ্যে, ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে সপ্তাহজুড়ে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা দুইশ ছাড়িয়ে গেছে।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর