ভিয়েতনামে টাইফুন ইয়াগির তাণ্ডবে নিহত ১৯৭

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৯ পিএম

ভিয়েতনামে সুপার টাইফুন ইয়াগি আঘাত হানার পর ভারী বর্ষণের কারণে ভূমিধ্বস ও আকস্মিক বন্যায় এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৭ জনে। এছাড়াও নিখোঁজ রয়েছেন প্রায় ১২৮ জন। বৃহস্পতিবার দেশটির সরকার এ তথ্য নিশ্চিত করেছে।

প্রাণহানির ঘটনা ছাড়াও কৃষিপ্রধান দেশটির কৃষি অবকাঠামোরও বিপুল ক্ষতিসাধন করেছে সুপার টাইফুনটি। ইয়াগির প্রভাবে দেশটির আড়াই লাখ হেক্টরেরও বেশি জমির ফসল নষ্ট হয়ে গেছে বলে কৃষি মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে। খবর এএফপি’র।

দেশটির উত্তরাঞ্চলে আঘাত হানা এ টাইফুনটিকে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় বলে উল্লেখ করেছে দুর্যোগ সংক্রান্ত দপ্তর। 

গত শনিবার ভিয়েতনামে আঘাত হানে সুপার টাইফুন ইয়াগি। এর পরপরই বিভিন্ন স্থানে আকস্মিক বন্যা ও ভূমিধ্বসের বিষয়ে সতর্ক করে স্থানীয় কর্তৃপক্ষ। 

উপকূলীয় শহরগুলো থেকে প্রায় ৫০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়। লোকজনকে এসময়ে বাড়িতেই অবস্থান করার নির্দেশ দেওয়া হয়। হ্যানয়সহ উত্তরাঞ্চলের ১২টি প্রদেশে সব স্কুল সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়।

স্থানীয় সময় রোববার হোয়া বিনহ প্রদেশে পাহাড় ধ্বসের ঘটনায় একই পরিবারের চার সদস্য নিহত হন। ইয়াগির প্রভাবে কয়েক ঘণ্টা টানা বৃষ্টিপাতের পর মধ্যরাতের দিকে ওই ভূমিধ্বসের ঘটনা ঘটে।

এর আগে, চীনের হাইনানে ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়া নিয়ে আঘাত হানে টাইফুন ইয়াগি। সেখানেও হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

 

একাত্তর/জো
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে বিধ্বংসী বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও সাড়ে চার হাজারেরও বেশি মানুষ। বিশেষ করে ত্রিশূলী নদীর তীরে জলবিদ্যুৎ প্রকল্পের কাদাভরা...
নেপালের ভোটে কোশী ও ত্রিশূলি নদীতে সৃষ্টি হওয়া বিধ্বংসী বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। একই সাথে এখন পর্যন্ত প্রায় ৪,২৪৭ জন মানুষ নিখোঁজ রয়েছেন বলে সরকারের সর্বশেষ বিজ্ঞপ্তিতে নিশ্চিত...
নেপালের তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ এবং প্রলয়ংকরী আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭ জনে পৌঁছেছে। নেপাল পুলিশ এখন পর্যন্ত ১৫৭টি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে। বানের পানিতে কাদা ও...
তিব্বত সীমান্ত থেকে নেমে আসা পাহাড়ি নদী ভোটে কোশীতে হঠাৎ সৃষ্টি হওয়া তীব্র ঢল ও আকস্মিক বন্যায় লন্ডভন্ড হয়ে গেছে নেপালের উত্তরাঞ্চলীয় বেশ কয়েকটি জেলা। বিশেষ করে নুয়াকোট এবং ধাদিং জেলায় খরস্রোতা...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর