নিমিষে ভেঙে পড়লো সেতু, তলিয়ে গেলো যানবাহন

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৩ পিএম

গত তিন দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন ইয়াগির আঘাতে বিধ্বস্ত ভিয়েতনাম। গেলো শনিবার আঘাত হানা টাইফুন ইয়াগির তাণ্ডবে এরিমধ্যে দেশটিতে মৃতের সংখ্যা ৬৫ জনে উন্নিত হয়েছে। এছাড়া দেশটির উত্তরাঞ্চলে একটি সেতু নাটকীয়ভাবে ধসে পড়ে বেশ ক’জন নিখোঁজ রয়েছেন। খবর বিবিসি।
 
টাইফুন ইয়াগির বিধ্বংসী প্রভাবের মুখোমুখি হয়েছিলো ভিয়েতনামের ফু থো প্রদেশের ফোং চাউ সেতুটি। সোমবার হঠাৎ করেই সেতুটি ধসে পড়ে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ৩৭৫ মিটার দীর্ঘ ফং চাউ সেতু ভেঙে পড়ার পর মোটরবাইক ও গাড়িসহ কমপক্ষে ১০টি যানবাহন লোহিত নদীতে তলিয়ে গেছে। 

দেশটির কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ঘটনার পর ১৩ জন নিখোঁজ রয়েছে, যদিও উপ-প্রধানমন্ত্রী হো ডুক ফক বলেছেন, কোন হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা স্পষ্ট নয়। উদ্ধার তৎপরতা চলছে, সেতুর কিছু অংশ এখনও দাঁড়িয়ে আছে। এলাকায় যোগাযোগ ব্যবস্থা ফিরিয়ে আনতে পন্টুন ব্রিজ নির্মাণের চেষ্টা চলছে।

একটি গাড়ির ড্যাশক্যামেরায় ফং চাউ সেতুটি ধসে পড়ার মুহূর্ত ধরা পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, হঠাৎ করেই সেতুটির একটি অংশ ধসে পড়ে কয়েকটি যানবাহন নদীতে পড়ে যায়। ভিডিওতে দেখা যায়, ধসে পড়ার মুহূর্তে সেতুটিতে একটি লরি উঠছে। হঠাৎ সেতুর সঙ্গে সেটিও উল্টে নদীতে পড়ে যায়। 

চালক সেটি থামানোর কোনো সুযোগই পাননি। নদী থেকে এ পর্যন্ত তিনজনকে উদ্ধার করা হয়েছে। সেতু ধসে পড়ে ১০টি গাড়ি ও দুটি স্কুটার নিচের লোহিত নদীতে পড়ে গেছে বলে জানিয়েছেন ভিয়েতনামের উপপ্রধানমন্ত্রী হো ডাক ফোক। তিনি জানান, নদীর স্রোতে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। 

সেতু ধসে পড়ার সময় এনগুয়েন মিনহ হাই মোটরসাইকেলে করে সেতুটি পার হচ্ছিলেন। হাসপাতাল থেকে তিনি বলেন, ‘পড়ে যাওয়ার সময় আমি খুবই আতঙ্কিত ছিলাম। আমার মনে হচ্ছে, আমি মৃত্যুর মুখ থেকে ফিরেছি। আমি সাঁতার জানি না। ভেবেছিলাম আমি মারা যাব।

কয়েক দশকের মধ্যে এ অঞ্চলে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী সুপার টাইফুন ইয়াগির প্রভাব ভিয়েতনামে অব্যাহত থাকার সময় সেতুটি ধসে পড়ে।

শনিবার স্থলভাগে আছড়ে পড়া ঝড়টি কমপক্ষে ৬৫জনের মৃত্যু হয়েছে, মারাত্মক বন্যা ও ভূমিধসের ফলে উত্তর প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

গত শনিবার সেটি ঘণ্টায় ২০৩ কিলোমিটার বেগে দেশটির উত্তরাঞ্চলে আঘাত হানে। ঝড়ে আহত হয়েছেন ২৪০ জনের বেশি। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন প্রায় ১৫ লাখ মানুষ। ইয়াগি ছিলো এ বছর এখন পর্যন্ত এশিয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়।

আরবিএস
তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
ব্রাজিলের দক্ষিণাঞ্চলের একটি শহরে টর্নেডোর আঘাতে কমপক্ষে ছয় জন নিহত ও আহত হয়েছে অন্তত ৪৩৭ জন। বাস্তুচ্যুত হয়েছেন অন্তত এক হাজার মানুষ। আর ফিলিপাইনে আঘাত হেনেছে ভয়াবহ সুপার টাইফুন ফুং-ওয়ং।
ফিলিপাইনসের আবহাওয়া বিভাগ একটি জরুরি সতর্কতা জারি করেছে। শনিবারের ওই সতর্ক বার্তায় প্রাণঘাতী ঝড়ো হাওয়া সম্ভাবনার কথা উল্লেখ করে বলা হয়, বিশাল টাইফুন ফাং-ওয়াং (স্থানীয় নাম উওয়ান) দেশের পূর্ব...
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২০২৬ বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে ঘটে গেল বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম এক নাটকীয় ও বিতর্কিত ঘটনা! স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে যখন মেডেল নেওয়ার জন্য একে একে মঞ্চে উঠছিলেন...
স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হেরে কেবল শিরোপাই হাতছাড়া করেনি আর্জেন্টিনা, বিশ্বমঞ্চে নিজেদের সম্মানও বিসর্জন দিয়েছে তারা! ম্যাচের পর স্প্যানিশ খেলোয়াড়দের ওপর শারীরিক আক্রমণ এবং ট্রফি...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর