হংকংগামী ফ্লাইটে বাংলাদেশি যাত্রীর মৃত্যু

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪২ পিএম

ঢাকা থেকে হংকংগামী একটি ফ্লাইটে এক বাংলাদেশি যাত্রীর মৃত্যু হয়েছে। ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে আকাশে থাকাকালেই হঠাৎ তিনি অচেতন হয়ে পড়েন। পরে অবতরণের পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার স্থানীয় সময় সকাল আটটার কিছু পরে পুলিশকে এ বিষয়ে তথ্য জানানো হয় বলে জানিয়েছে হংকং পুলিশ। হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এ খবর জানিয়েছে।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে মৃত ওই বাংলাদেশি যাত্রীর পরিচয় প্রকাশ করা হয়নি। তবে তিনি ৪৭ বছর বয়সী ছিলেন বলে জানা গেছে।

হংকং পুলিশ জানিয়েছে, বুধবার সকালে তারা একটি প্রতিবেদন পায়, যেটিতে বলা হয়, মৃত ওই ব্যক্তি বাংলাদেশের রাজধানী থেকে আসা সিএক্স৬৬২ ফ্লাইটে আকাশেই অজ্ঞান হয়ে পড়েন। অবতরণের পর পরীক্ষা-নিরীক্ষা করে উড়োজাহাজের ভেতরেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইটটি ঢাকা থেকে স্থানীয় সময় দুপুর দুইটায় ছেড়ে বুধবার সকাল ৭টা ৪৯ মিনিটে হংকং পৌঁছায়।

ক্যাথে প্যাসিফিক পরবর্তীতে জানায়, হংকং বিমানবন্দরে অবতরণের আগে প্রি-ল্যান্ডিং চেকের অংশ হিসেবে যাত্রীদের খোঁজ নেওয়ার সময় যাত্রীকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এর পরপরই অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হয়। বিমানবন্দরে উড়োজাহাজটি অবতরণের সঙ্গে সঙ্গে চিকিৎসাকর্মীরা সেখানে উপস্থিত হন।

এ ঘটনার পর হংকং এয়ার ক্রু অফিসার্স অ্যাসোসিয়েশন যেকোনো যাত্রীকে ফ্লাইটে অসুস্থবোধ করলে সঙ্গে সঙ্গে তা কেবিন ক্রুকে জানানোর অনুরোধ করেছে।

হংকং কলেজ অব ইমার্জেন্সি মেডিসিনের কাউন্সিল মেম্বার ডা. ইয়াং সিউ-মিং বলেছেন, কোনও যাত্রী কার্ডিওভাসকুলার বা শ্বাসযন্ত্রের রোগে আক্রান্ত হলে তার জন্য আকাশপথে ভ্রমণ করা নিরাপদ কিনা, সে সম্পর্কে ডাক্তারদের পরামর্শ নেওয়া উচিত।

তিনি আরও বলেন, যারা সম্প্রতি চোখ বা মস্তিষ্কে অস্ত্রোপচার করেছেন, বা সমুদ্রে ডাইভিং করেছেন, তাদের ফ্লাইটে ওঠার আগে কিছুদিন অপেক্ষা করা উচিত। দীর্ঘ ফ্লাইটে প্রতি এক-দুই ঘণ্টা পর যাত্রীদের আসন থেকে উঠে হাঁটাহাঁটি করা উচিত বলেও জানান তিনি। ফ্লাইট চলাকালীন দীর্ঘ সময় এক জায়গায় বসে থাকলে রক্ত জমাট বেঁধে সমস্যায় ভুগতে পারেন বলেও সতর্ক করেন তিনি।

এর আগে, চলতি মাসের শুরুতেও হংকং থেকে মুম্বাইগামী একটি ক্যাথে ফ্লাইটে ৭১ বছর বয়সী এক জার্মান যাত্রীর মৃত্যু হয়। ফ্লাইট ছেড়ে যাওয়ার নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে তিনি অজ্ঞান হয়ে পড়েন এবং মারা যান। পাঁচ বছর আগেও একই ঘটনায় আরও এক নারীর মৃত্যু হয়। তার বয়স ছিল ৪৪। চলতি মাসের শুরুর দিকে হো চি মিন সিটি থেকে সিউল যাওয়ার ফ্লাইটে ৪৭ বছর বয়সী ভিয়েতনামী এক নারী অজ্ঞান হয়ে মারা যান।

 

একাত্তর/জো
সাত বছরের বিরতি শেষে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে সরাসরি বিমান চলাচল আবার শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রথম ফ্লাইটটি কারাকাসে অবতরণ করে।
লেবাননে দখলদার ইসরাইলি বাহিনীর সন্ত্রাসী হামলায় দিপালি বেগম (৩৪) নামে ফরিদপুরের এক নারী নিহত হয়েছেন।
হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুনের ঘটনায় নতুন করে আটজনকে গ্রেপ্তার করেছে। এর আগে তিনজনসহ এ নিয়ে ১১ জনকে গ্রেপ্তার করলো দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা।
চীনের হংকংয়ে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১২৮ জনে পৌঁছেছে। গত বুধবারের অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছে। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর