বার্সেলোনায় ট্রেনের ধাক্কায় নিহত চার, আহত তিন

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৪ পিএম

স্পেনের বার্সেলোনা শহরের কাছে ট্রেনের ধাক্কায় চারজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও তিন ব্যক্তি। 

রোববার রাত সাড়ে ৮টার দিকে অনুমোদিত এলাকার বাইরে একটি ট্রেন লাইন অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা রয়টার্সের। 

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন এবং চতুর্থ ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

স্পেনের রাষ্ট্রীয় মালিকানাধীন রেলওয়ে অপারেটর রেনফের দাবি, সাতজনের ওই গ্রুপটি একটি অননুমোদিত পয়েন্ট দিয়ে লাইন অতিক্রম করছিল। পয়েন্টটি এতোই বাঁকা ছিল যে সামনে কোনো কিছু দেখা খুব কঠিন ছিল।

এই ঘটনার পরপরই জরুরি পরিষেবা বিভাগ ঘটনাস্থলে নয়টি অ্যাম্বুলেন্স এবং একটি হেলিকপ্টার পাঠায়।

উদ্ধারকারীরা জানান, এসময় ট্রেনে ১৭০ জন যাত্রী ছিল। তবে তাদের কোনো চিকিৎসার প্রয়োজন হয়নি।

এদিকে এই দুর্ঘটনার পর লাইনের একাংশে ট্রেন পরিষেবা স্থগিত করা হয়।

আরবিএস
স্পেনে তীব্র আবাসন সংকট এবং এক বয়স্ক নারীকে বাড়ি থেকে উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট তীব্র রাজনৈতিক উত্তাপের জেরে আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। গত...
মরক্কো থেকে স্প্যানিশ ছিটমহল সেউতায় হাজার হাজার অনিয়মিত অভিবাসীর আকস্মিক অনুপ্রবেশের ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সীমান্ত সুরক্ষায় একতাবদ্ধ পদক্ষেপের তীব্র তাগিদ দিয়েছেন ইউরোপীয় কমিশনের...
দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানল এখন এতটাই মারমুখী রূপ নিয়েছে যে তা বায়ুমণ্ডলে নিজের আবহাওয়া নিজেই তৈরি করছে! পরিবেশ ও অগ্নিনির্বাপক কর্তৃপক্ষের মতে, তীব্র আগুনের তাপে তৈরি হওয়া...
ইউরোপজুড়ে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানল পরিস্থিতি ফরাসি ও স্প্যানিশ কর্তৃপক্ষের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফ্রান্সের ঐতিহ্যবাহী বর্দো শহরের দক্ষিণ অঞ্চল থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে পৌঁছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর