ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবে ন্যাটো

আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ১১:২৫ এএম

ইউক্রেনকে ন্যাটো জোট সহযোগিতা হিসেবে আকাশ প্রতিরক্ষা, কামান ও গোলাবারুদ সরবরাহ করবে বলে পশ্চিমাদের সামরিক জোটটির মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন। 

বুধবার ন্যাটোর সদর দপ্তরে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে পাশে নিয়ে এ তথ্য জানান তিনি। খবর দ্য গার্ডিয়ান’র।

ন্যাটো মহাসচিব বলেন, ইউক্রেনের প্রতিরক্ষায় ন্যাটো জোটের পক্ষ থেকে সকল সহযোগিতা অব্যাহত থাকবে। এ বৈঠক ইউক্রেনের ন্যাটোতে যোগদান এগিয়ে নিতে সহযোগিতা করবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ন্যাটো অস্ত্র উৎপাদন বাড়িয়েছে। ইউক্রেনীয় শহর, অর্থনীতি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় আকাশ প্রতিরক্ষা গুরুত্বপূর্ণ। এর ফলে ইউক্রেন সচল থাকবে। এতে করে যুদ্ধে অর্থ ও গোলাবারুদের সক্ষমতা বৃদ্ধি পাবে তাদের।

ন্যাটো সদর দপ্তরে বৈঠককালে জেলেনস্কি মিত্রদের কাছে আরও অস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছেন। তিনি বলেছেন,  শীতে আকাশ প্রতিরক্ষা গুরুত্বপূর্ণ। কারণ যুদ্ধ কখন শেষ  হবে এবং ফলাফল ইউক্রেনের পক্ষে থাকবে কিনা- এই প্রশ্নের উত্তরের একাংশ নির্ভর করছে এর ওপর।

আমাদের অবশ্যই সন্ত্রাসের বিরুদ্ধে শীতের লড়াই জিততে হবে এবং আমরা তা জিততে পারবো, বলেন জেলেনস্কি।

 

একাত্তর/জো
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
আগামী মাসের মার্কিন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বিশ্ব রাজনীতিতে ফের বড় ধরনের নাটকীয়তার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে আচমকা...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর