ইউক্রেনে অস্ত্র সহযোগিতা বন্ধ করছে স্লোভাকিয়া

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ০১:৫৪ পিএম

প্রতিবেশী ইউক্রেনে সব ধরনের সামরিক সহযোগিতা সরবরাহ স্থগিত করতে যাচ্ছে স্লোভাকিয়া। এমন সময় এই ঘোষণা আসলো যখন ২০ মাস ধরে চলমান যুদ্ধ নিয়ে ইউরোপের বিভিন্ন অংশে অবসাদের ইঙ্গিত হাজির হচ্ছে।

দেশটির এমন উদ্যোগে রণক্ষেত্রে ভারসাম্য পরিবর্তনে কোনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে না। কিন্তু এটি কিয়েভের শাসকদের জন্য একটি প্রতীকী আঘাত। খবর নিউইয়র্ক টাইমস’র ।

বৃহস্পতিবার স্লোভাকিয়ার নতুন দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী রবার্ট ফিকো ঘোষণা দিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে বেসামরিক সহযোগিতার পক্ষে তিনি। কিন্তু ইউক্রেনকে কোনও সামরিক সহযোগিতা সরবরাহের প্রতি তার সমর্থন নেই।

যুদ্ধ শুরুর পর ইউক্রেনকে অস্ত্র সরবরাহকারী দেশগুলোর মধ্যে স্লোভাকিয়াই প্রথম এমন সিদ্ধান্ত নিলো। তবে বাণিজ্যিক চুক্তি অনুসারে স্লোভাকিয়ায় নির্মিত কামান ও অপর প্রতিরক্ষা ব্যবস্থার সরবরাহ অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

ইউক্রেনের সঙ্গে রেল ও সড়ক যোগাযোগ থাকা স্লোভাকিয়া পশ্চিমা দেশগুলোর সরবরাহ করা অস্ত্রের ট্রানজিট রুট হিসেবে বহাল থাকবে কিনা, তা নিয়ে কিছু বলেননি রবার্ট ফিকো। 

যদিও ইউক্রেনে অস্ত্র পরিবহনের প্রধান রুট পোল্যান্ড। কিন্তু চেক রিপাবলিক ও কয়েকটি দেশ থেকে অস্ত্র সরবরাহে স্লোভাকিয়াকে ব্যবহার করা হয়েছে।

ফিকোর ঘোষণার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া জানাননি ইউক্রেনীয় কর্মকর্তারা। তবে তার এই ঘোষণায় ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।

 

একাত্তর/জো
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর