অস্ট্রিয়ার প্রেসিডেন্টের হাতে মলদোভার প্রেসিডেন্টের কুকুরের কামড়

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০১:০৭ পিএম

মলদোভার প্রেসিডেন্ট মাইয়া সান্ডুর পোষা কুকুর কিশিনাউ অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভ্যান ডের বেলেনের হাতে কামড় দিয়েছে। 

বৃহস্পতিবার মলদোভার রাজধানীতে দেশটির প্রেসিডেন্টের বাসভবনে এ ঘটনা ঘটে। খবর দ্য গার্ডিয়ান’র।

খবরে বলা হয়েছে, সফররত অস্ট্রিয়ার প্রেসিডেন্ট বেলেনকে নিয়ে বাসভবনে হাঁটছিলেন সান্ডু। এসময় সান্ডুর কুকুরকে আদর করার চেষ্টা করেন বেলেন। তখন কুকরটি তার হাতে কামড় দেয়।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মলদোভার প্রেসিডেন্ট সান্ডু। তিনি বলেছেন, অনেক মানুষের উপস্থিতির কারণে কুকুরটি ভীত হয়ে পড়ে।

খবরে বলা হয়েছে, পরে মলদোভার পার্লামেন্টের স্পিকারের সঙ্গে বৈঠকের সময় বেলেনের হাতে ব্যান্ডেজ দেখা গেছে।

শুক্রবার ইনস্টাগ্রামে একটি ভিডিওতে কুকুরটির প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন বেলেন। তিনি বলেছেন, যারা আমাকে চেনেন তারা সবাই জানেন কুকুর আমার অনেক  পছন্দের। কুকুরের এমন আচরণের কারণ আমি বুঝতে পারছি।

তিনি আরও উল্লেখ করেছেন, সান্ডু ও অপর কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক খুব ভালো হয়েছে। সফরের শেষ দিন কুকুরটিকে একটি ছোট খেলনাও উপহার দিয়েছেন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট।

কুকুরটির নাম কিশিনাউ। একটি সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় এটিকে উদ্ধার করেছিলেন মলদোভার প্রেসিডেন্ট। বেলেন ও স্লোভেনিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় কুকুরটি উপস্থিত ছিল। দুই প্রেসিডেন্টের সঙ্গে কিশিনাউয়ের একটি ছবি প্রকাশ করেছেন সান্ডু।

 

একাত্তর/জো
আমেরিকার তীব্র চাপ এবং অন্যায্য দাবির মুখে ইসলামি প্রজাতন্ত্র ইরান কোনো অবস্থাতেই নতিস্বীকার করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা...
ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা খামেনিকে অভিনন্দন জানিয়ে তার প্রতি পূর্ণ আনুগত্যের শপথ নিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার এক বিশেষ বার্তায় প্রেসিডেন্ট এই...
এবার ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট রদ্রিগেজকেও হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দেলসি রদ্রিগেজ ‘যদি ঠিক কাজটা না করেন’, তাহলে তাকে মাদুরোর চেয়েও ‘বড় মূল্য’...
মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে দেশ থেকে তুলে নেয়ার পর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট শনিবার (৪ জানুয়ারি) রাতে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে দেশের...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর