রাশিয়া-ইউক্রেন সীমান্তে তুষারঝড়ে তিনজন নিহত, জরুরি অবস্থা জারি

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০৪:০৭ পিএম

তুষারঝড়ে বিপর্যস্ত রাশিয়া-ইউক্রেন সীমান্ত। তীব্র ঝড়ে অন্তত তিনজন রুশ নাগরিক নিহত হয়েছেন। এর প্রেক্ষিতে ওই অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে ক্রিমিয়ায় রুশ নিয়োগৃকত সরকার।

নিহতদের মধ্যে একজন ক্রিমিয়ার, একজন সোচি শহরের ও অপরজন রাশিয়া-ইউক্রেন সীমান্তে কার্চ শহরের বাসিন্দা ছিলেন। খবর আল-জাজিরা’র।

রুশ বিদ্যুৎ মন্ত্রণালয় বলছে, রাশিয়ার দক্ষিণাঞ্চলে ১৯ লাখের মতো মানুষ বিদ্যুৎহীন জীবনযাপন করছে। এ ঘটনায় জরুরি অবস্থা জারি করেছে ক্রিমিয়ায় রুশ নিয়োগকৃত সরকার, সেই সাথে শত শত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। 

আবহাওয়া বিভাগ জানিয়েছে, এই তুষারঝড় পূর্বের রেকর্ডকে অতিক্রম করেছে। 

এদিকে, তুষারঝড়ে ইউক্রেনের দুই হাজারের বেশি ঘরবাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওডেসাতে। অঞ্চলটির কোথাও কোথাও সাড়ে ছয় ফুটের বেশি  তুষারপাত হয়েছে। পাওয়ার প্ল্যান্ট নষ্ট হয়ে রোববার রাত থেকে বিদ্যুৎহীন কাটাচ্ছেন সেখানকার বাসিন্দারা।

তীব্র তুষারঝড়ের মধ্যে ওই অঞ্চলে গাড়িতে ৪৮ জন আটকে পড়েন। পরে তাদের উদ্ধার করে জরুরি সেবায় নিয়োজিত কর্মীরা। ওই ৪৮ জনের মধ্যে ৬ জন শিশুও ছিল। 

সোমবার সকালে ইউক্রেনের জরুরি পরিষেবা থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে দেশের ১৬টি অঞ্চলের দুই হাজার ১৯টি বসতি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

রাশিয়া ও ইউক্রেনের পাশাপাশি মলদোভা, জর্জিয়া এবং বুলগেরিয়ার অবস্থাও ভয়াবহ। সেখানকার বাসিন্দাদেরও এই তুষারঝড়ের বিরুদ্ধে লড়াই করে জীবনযাপন করতে হচ্ছে।

 

একাত্তর/জো
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
ইউক্রেনের মধ্যঞ্চলের ক্রিভি রিহ শহরের একটি জনাকীর্ণ শপিং সেন্টারে রাশিয়ার ভয়াবহ ‘ডাবল-ট্যাপ’ ড্রোন হামলায় অন্তত ১৫ জন নিহত এবং ১৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর