বিতর্কিত রুয়ান্ডা পরিকল্পনা ব্রিটিশ পার্লামেন্টে ভোটে পাস

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৪:১৬ পিএম

নিজ দলের বিদ্রোহ সামলে বিতর্কিত রুয়ান্ডা পরিকল্পনা পাস করালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। যুক্তরাজ্যে অবৈধ পথে আসা অভিবাসনপ্রত্যাশীদের রুয়ান্ডায় পাঠিয়ে দেওয়ার এই পরিকল্পনা ৩১৩-২৬৯ ভোটে পাস করেছে হাউস অফ কমন্স।

পার্লামেন্টে সুনাকের দলের বিপুল সংখ্যাগরিষ্ঠতা থাকলেও তার দলের বেশ কয়েকজন এমপি এ সিদ্ধান্তের বিরোধিতা করছিলেন। বিরোধীরাও আগেই জানিয়েছিলেন, তারা এই সিদ্ধান্ত সমর্থন করেন না। ফলে ভোটাভুটিতে হেরে গেলে ঋষি সুনাককে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে হতো। খবর ডয়েচে ভেলে’র।

এ অবস্থায় কোনো ঝুঁকি না নিয়ে পরিবেশমন্ত্রী গ্রাহাম স্টুয়ার্টকে কপ২৮ বৈঠক ছেড়ে লন্ডন ফিরে এসে ভোটাভুটিতে অংশ নিতে বলা হয়।

ভোটাভুটির আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাক পর্লামেন্টের সদস্যদের এ সিদ্ধান্তের পক্ষে ভোট দিতে আহ্বান জানান। তার দাবি, এটি বেআইনি অভিবাসন মোকাবিলায় সবচেয়ে কঠোর পদক্ষেপ।

সামাজিক যোগাযোগমাধ্যমে সুনাক লিখেছিলেন, ‘এ বিল পাস হলে কে যুক্তরাজ্যে ঢুকতে পারবে, তা আমরা ঠিক করতে পারবো। অভিবাসীদের নৌকাগুলো থামানোর জন্য আমাদের এ বিল পাস করা জরুরি।’

এ বছর নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে প্রায় ২৯ হাজার মানুষ অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন। ২০২২ সালে গিয়েছিলেন ৪৬ হাজার মানুষ।

ব্রিটিশ সরকারের পরিকল্পনা অনুয়ায়ী, যুক্তরাজ্যে আসা অভিবাসনপ্রত্যাশীদের পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠিয়ে দেওয়া হবে। তারা সেখানেই বসবাস করবেন।

এর জন্য এরই মধ্য়ে রুয়ান্ডাকে তিন হাজার ৩০০ কোটি টাকা দিয়েছে যুক্তরাজ্য। তাদের দাবি, এই নিয়ম চালু হলে অবৈধ অভিবাসীরা আর অবৈধ পথে যুক্তরাজ্যে আসতে উৎসাহিত হবে না।

রক্ষণশীল দলের কট্টরপন্থিদের অভিযোগ, এ বিলে এটি বলা নেই, যেসব অভিবাসনপ্রত্যাশী যুক্তরাজ্যে চলে আসবেন, তাদের ফেরত পাঠানো হবে। তখন তারা ব্রিটিশ আদালতে তাদের বহিষ্কারের সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন জানাতে পারবেন। মানবাধিকার সংক্রান্ত ইউরোপীয় আদালতেও যেতে পারবেন।

মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, এ পরিকল্পনা কার্যকরই করা যাবে না। তাছাড়া এটি অনৈতিকও। অভিবাসনপ্রত্যাশীদের সাড়ে ছয় হাজার কিলোমিটার দূরের একটি দেশে পাঠানো মেনে নেওয়া যায় না।

গত মাসে ব্রিটিশ সুপ্রিম কোর্ট বলেছে, রুয়ান্ডাকে কখনোই নিরাপদ দেশ বলা যায় না।

যুক্তরাজ্যের অ্য়ামনেস্টি ইন্টারন্য়াশনালের প্রধান সাচা দেশমুখ বলেছেন, এই পরিকল্পনায় মানবাধিকারের ধারণাকে আক্রমণ করা হয়েছে।

ঋষি সুনাক জানিয়েছেন, হাউস অফ কমন্সে বিলটি অনুমোদিত হওয়ার পর তারা নতুন উদ্যমে এ পরিকল্পনা নিয়ে এগোবেন। তবে আদালতের উদ্বেগের বিষয়গুলো মাথায় রাখা হবে।

 

একাত্তর/জো
অবৈধ পথে ব্রিটেনে প্রবেশ করলেই পাঠিয়ে দেয়া হবে রুয়ান্ডা, সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের এমন প্রস্তাব পাশ হয়েছে ব্রিটিশ পার্লামেন্টে।
ব্রিটিশ পার্লামেন্টে বিতর্কিত ন্যশনালিটি ও বর্ডার বিল পাশ
বুধবার (৮ ডিসেম্বর) ব্রিটিশ পার্লামেন্টে উত্তপ্ত বিতর্কের মধ্যে দিয়ে পাশ হলো বির্তকিত ন্যাশনালিটি ও বর্ডার বিল। মাত্র ৯ মিনিট আলোচনার সুযোগ দিয়ে ৬৭ ভোটের ব্যবধানে ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয় এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর