কিয়েভে রুশ ড্রোন হামলায় দুইজন আহত

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০৫:১৮ পিএম

ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ ড্রোন হামলায় দুইজন আহত হয়েছেন। তাদের একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য একজনকে ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিৎসকো এ তথ্য জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে ধোঁয়া উড়তে দেখা গেছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো দিয়ে প্রায়শই কিয়েভকে লক্ষ্য করে হামলা করা হয়। তবে সাধারণত এগুলো গুলি করে ধ্বংস করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বিমান হামলার সাইরেন বেজে ওঠে। সেখানকার বাসিন্দারা বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ অ্যান্ড্রি ইয়ারমাক টেলিগ্রামে লিখেছেন, ইউক্রেনে রাশিয়ার হামলায় প্রায়ই ইরানের তৈরি ড্রোন ব্যবহার হয়।

কিয়েভে রুশ ড্রোন হামলার পর জরুরি উদ্ধারকারীদের একটি দল বহুতল আবাসিক ভবনটিতে পৌঁছে উদ্ধারকাজ চালায়।

মেয়র ভিটালি ক্লিৎসকো জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার কিয়েভের দক্ষিণে সোলোমিয়ানস্কি এলাকায় আবাসিক কয়েকটি ভবনে ড্রোন হামলা চালানো হয়। এতে ভবনের উপরের তলাগুলোতে আগুন ধরে যায়। আহত দুইজনের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এদিকে, রাশিয়ার বিপক্ষে যুদ্ধ চালিয়ে যেতে বেশ চ্যালেঞ্জের মধ্যে পড়েছে ইউক্রেন। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো থেকে সহায়তা বন্ধের আশঙ্কা তৈরি হয়েছে। মার্কিন কংগ্রেসে ইউক্রেনের জন্য সহায়তা তহবিলের ওপর আনা বিলের অর্থ ডিসেম্বরের পর শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি। 

অর্থ সহায়তা ও গোলাবারুদের অভাবে সামরিক অপারেশন কাটছাঁট করতে বাধ্য হচ্ছে ইউক্রেন। দেশটির সেনাপ্রধান জেনারেল ওলেকসান্দ্র তারনাভস্কি জানান, সামরিক বাহিনীর প্রতিটি ইউনিট গোলাবারুদের অভাবে ভুগছে এবং শিগগিরই এ সমস্যার সমাধান না হলে কিয়েভের সামনে ‘বিরাট বিপদ’ আসবে।

গত দুই বছরের যুদ্ধে উল্লেখযোগ্য কোনো সাফল্য অর্জন করতে না পারায় ইউক্রেনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব ও এর জেরে সহায়তার প্রবাহ অনিয়মিত হয়ে পড়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

একাত্তর/জো
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে এক হাজার ৫৮৫...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা সয়াবিন তেল ও পামওয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর