ইউক্রেনের সেনাপ্রধানকে বহিষ্কারের সিদ্ধান্ত জেলেনস্কির

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০৪ পিএম

যুদ্ধের ক্লান্তি কাটাতে সেনা নেতৃত্বের সংস্কারের জন্য ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি জালুঝনিকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সোমবার এক বৈঠকে জেলেনস্কি জালুঝনিকে সেনাপ্রধানের পদ থেকে সরিয়ে দিয়ে অন্য কোনো পদে নিয়োগ দেওয়ার প্রস্তাব দেন এবং প্রস্তাবটি প্রত্যাখ্যান করলে জালুঝনিকে বহিষ্কার করা হবে বলেও জানান। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ খবর জানিয়েছে।

বিষয়টি নিয়েই এ সপ্তাহের শুরুতেই ব্যাপক গুঞ্জন উঠেছিল।

ওই বৈঠকে জেলেনস্কি জেনারেল জালুঝনিকে বলেন, সাধারণ ইউক্রেনীয়রা যুদ্ধ নিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন। এছাড়া পশ্চিমা মিত্ররাও আগের মতো অস্ত্র সাহায্য করছে না। এ অবস্থা কাটিয়ে উঠতে হলে সেনাবাহিনীতে ব্যাপক পরিবর্তন নিয়ে আসা প্রয়োজন।

সম্প্রতি ইউক্রেনের সেনাপ্রধান ও প্রেসিডেন্টের মধ্যে বেশ কয়েকবার বিভিন্ন বিষয় নিয়ে মতানৈক্য প্রকাশ্য হয়েছিল। বিশেষ করে, নতুন সেনাসদস্য নিয়োগ দেওয়া নিয়ে জেলেনস্কি ও সামরিক বাহিনীর কর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা গেছে।

এদিকে, বর্তমানে ইউক্রেনে জনপ্রিয়তার দিক থেকে জেলেনস্কির চেয়ে অনেক এগিয়ে জালুঝনি। সম্প্রতি চালানো একটি জরিপে দেখা গেছে, যদি এই মুহূর্তে ইউক্রেনে নির্বাচন হয়; তাহলে জালুঝনির কাছে বড় ব্যবধানে হারবেন জেলেনস্কি।

ডিসেম্বরে প্রকাশিত একটি জরিপে দেখা গেছে, ৮৮ শতাংশ ইউক্রেনীয় জেনারেল জালুঝনির ওপর আস্থা রাখেন। অন্যদিকে ৬২ শতাংশ বলেছেন, জেলেনস্কির ওপর আস্থা রাখেন তারা।

গত বছরের সেপ্টেম্বরে রুশ সেনাদের বিরুদ্ধে বহুল প্রত্যাশিত পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেনীয় সেনারা। তবে সেটি পুরোপুরি ব্যর্থ হয়। তারপর থেকেই মূলত জেলেনস্কির জনপ্রিয়তা কমতে শুরু করে। 

এরপর নভেম্বরে সংবাদমাধ্যম দ্য ইকোনোমিস্টকে দেওয়া সাক্ষাৎকারে জেনারেল জালুঝনি বলেন, যুদ্ধ অচলাবস্থায় চলে যাচ্ছে।

তার এই বক্তব্য প্রত্যাখ্যান করেন জেলেনস্কি। জেলেনস্কির অফিস মনে করে, জালুঝনির বিবৃতি যতটা না সামরিক তার চেয়ে অনেক বেশি রাজনৈতিক।

 

একাত্তর/জো
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর