বাখমুত ও আভদিভকায় অগ্রসর হচ্ছে রুশ বাহিনী

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৩ এএম

রাশিয়ার সেনারা দোনেৎস্ক অঞ্চলের বাখমুত ও আভদিভকায় অগ্রগতি অর্জন করেছে। যুদ্ধের দুই বছর পূর্তির আগে রুশ বাহিনীর এই অগ্রগতির খবর সামনে এলো।

মার্কিন থিংক ট্যাংক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) বলেছে, মস্কোর সেনারা আভদিভকার দিকে এগিয়েছে। গত কয়েক দিনে তারা একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক পর্যন্ত পৌঁছে গেছে। মার্কিন সাময়িকী নিউজউইক এ খবর জানিয়েছে।

পর্যালোচনায় আরও বলা হয়েছে, রোববার বাখমুতের দক্ষিণ-পশ্চিম দিকে সামান্য এগিয়েছে রুশ সেনারা। এদিন রুশ সামরিক ব্লগাররা বাখমুতের উত্তর-পশ্চিম দিকে এবং আভদিভকার উত্তর-পশ্চিম উপকণ্ঠের দিকে রাশিয়ার অগ্রগতির কথা জানিয়েছে বলে আইএসডব্লিউয়ের পর্যালোচনায় তুলে ধরা হয়েছে।

ইউক্রেনীয় সাংবাদিক ইউরি বুটুসভ সোমবার বলেছেন, আভদিভকার প্রবেশপথ থেকে মাত্র এক হাজার ২০০ মিটার দূরে রয়েছে রাশিয়ার সেনারা। ধ্বংসযজ্ঞ ভয়াবহ, আমাদের সেনারা সর্বশক্তি দিয়ে লড়ছে।

রাশিয়া ও ইউক্রেনের লড়াইয়ে বাখমুত ও আভদিভকা শহর বিপর্যস্ত। ২০২২ সালের শেষদিকে থেকে বাখমুতে লড়াই তীব্র হয় এবং ২০২৩ সালের মে মাসে রাশিয়া শহরটি দখল করে।

গত বছর অক্টোবরের শুরুতে বাখমুত থেকে দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আভদিভকা দখলে অভিযান শুরু করে রাশিয়া। এটি ইউক্রেনের একটি শক্ত ঘাঁটি বলে বিবেচনা করা হয়। প্রায় এক দশক ধরে শহরটির প্রতিরক্ষা জোরদার করেছে ইউক্রেনীয় সেনারা।

শহরটি দখলের অভিযানে রাশিয়াকে বড় ধরনের ক্ষয়ক্ষতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। ইতোমধ্যে বিপুল সংখ্যক সেনা ও সরঞ্জাম হারালেও এখন পর্যন্ত আভদিভকা দখল করতে পারেনি তারা।

 

একাত্তর/জো
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর