ক্যান্সারাক্রান্ত বাবাকে দেখতে দেশে যাচ্ছেন প্রিন্স হ্যারি

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫৩ পিএম

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর পেয়ে বাবাকে দেখতে যুক্তরাজ্য যাচ্ছেন প্রিন্স হ্যারি। স্থানীয় সময় সোমবার তৃতীয় চার্লস ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস।

রাজা চার্লসের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর চাউর হওয়ার পরেই প্রিন্স হ্যারি যুক্তরাজ্য আসছেন বলে নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়, ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয় নিয়ে বাবা চার্লসের সঙ্গে কথা বলেছেন প্রিন্স হ্যারি। তিনি তাকে দেখতে ক্যালিফোর্নিয়া থেকে যুক্তরাজ্য আসবেন।

তবে প্রিন্স হ্যারির যুক্তরাজ্য আসার নির্দিষ্ট তারিখ প্রকাশ করা হয়নি ওই প্রতিবেদনে।

এর আগে, বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে বলা হয়েছিল, রাজার প্রোস্টেট ক্যান্সার হয়নি। কিন্তু সম্প্রতি চিকিৎসা নেওয়ার সময় রাজার ক্যান্সার ধরা পড়ে।

তবে তার ক্যান্সারের ধরনও প্রকাশ করা হয়নি। সেইসঙ্গে রাজার ক্যান্সার এখন কোন স্তরে আছে, তা নিয়েও কিছু বলা হয়নি। বাকিংহাম প্যালেস জানিয়েছে, সোমবার থেকে রাজার নিয়মিত চিকিৎসা শুরু হয়েছে।

বর্তমানে রাজা তৃতীয় চার্লস সকল ধরনের সরকারি দায়িত্ব থেকে দূরে আছেন। সেইসঙ্গে আপাতত জনসমাগমেও রাজা চার্লস হাজির হবেন না বলে প্রতিবেদনে বলা হয়েছে।

 

একাত্তর/জো
রাজকীয় দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী হওয়ার ছয় বছর পর আবার যুক্তরাজ্যে স্থায়ীভাবে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রিন্স হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান মার্কেল। রাজপরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে...
স্থানীয় নির্বাচনে শোচনীয় পরাজয় এবং দলের ভেতরে ক্রমবর্ধমান বিদ্রোহ সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি...
ওয়াশিংটনে গুলি চালানোর ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার চার দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে আসছেন ব্রিটিশ রাজা চার্লস ও রানি ক্যামিলা। প্রায় দুই দশকের মধ্যে কোনো ব্রিটিশ রাজার এটিই প্রথম...
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলের যুদ্ধের প্রেক্ষাপটে ওয়াশিংটনের সামরিক অভিযানে মিত্র দেশগুলোর অসহযোগিতা পেন্টাগনকে চরম ক্ষুব্ধ করে তুলেছে। রয়টার্সের বরাতে জানা গেছে, পেন্টাগনের শীর্ষ নীতি নির্ধারক...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক বিরল ইতিহাস গড়েছেন। এ বিশ্ব সংস্থার সাধারণ বিতর্কের ৮১তম অধিবেশনে তিনি তাঁর প্রথম ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আর্থ-সামাজিক রূপান্তরের ক্ষেত্রে নারীরা সরকারের সব পরিকল্পনার অগ্রভাগে রয়েছেন।তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। এই নারীদের আত্মনির্ভরশীল করে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষাখাতে জিডিপি বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর