আভদিভকা দখল করে নিতে পারে রাশিয়া: যুক্তরাষ্ট্র

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৩ পিএম

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর আভদিভকা দখল করে নিতে পারে রাশিয়া। শহরটি থেকে ইউক্রেনের আংশিক সেনা প্রত্যাহারের ঘোষণার পর বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্র এ সতর্কবার্তা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি ইউক্রেনের গোলাবারুদের ঘাটতির কথা উল্লেখ করে বলেন, আভদিভকা রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। বড় ধরনের পতনের মুখে পড়তে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

রাশিয়ার আগ্রাসন ঠেকাতে কিছু একটা করার আহ্বান জানিয়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, যতদূর সম্ভব ইউক্রেনীয়দের জীবন রক্ষা করতে হবে। আভদিভকা দখলের হুমকি দিয়েছে রুশ বাহিনী।

সামরিক সহায়তার বিষয়ে জন কিরবি বলেন, ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদানের কথা ছিল যুক্তরাষ্ট্রের। কিন্তু সেই বিল এখনও পাস করা হয়নি। এসময় রুশ আক্রমণ প্রতিহত করতে অস্ত্রগুলো প্রয়োজন ছিল।

বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, আভদিভকা অঞ্চলের ভেতরে প্রবেশ করেছে রুশ বাহিনী। ইতোমধ্যে ইউক্রেনীয় প্রতিরক্ষা ব্যবস্থা ভাঙ্গতে শুরু করেছে তারা।

এদিকে, বৃহস্পতিবার আভদিভকা থেকে আংশিক সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইউক্রেন। রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে চলমান লড়াইয়ে আরও সুবিধাজনক অবস্থানে এসব সেনাদের মোতায়েন করা হবে বলে জানিয়েছে দেশটি।

রুশ আগ্রাসনে আভদিভকা শহর প্রায় ধ্বংস হয়ে গেছে। এই শহরটি ২০১৪ সালে রুশ-সমর্থিত যোদ্ধারা নিয়ন্ত্রণে নেওয়ার পর অবৈধভাবে মস্কোর সঙ্গে যুক্ত করা হয়েছিল। ইউক্রেনীয় বাহিনী পরে তা পুনরুদ্ধার করতে সমর্থ হয়েছিল।

 

একাত্তর/জো
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর