কিমকে গাড়ি উপহার দিলেন পুতিন

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০২ এএম

উত্তর কোরীয় নেতা কিম জং উনকে একটি গাড়ি উপহার দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) সোমবার এ খবর জানিয়েছে।

কেসিএনএ বলেছে, এটি দুই নেতার বিশেষ ব্যক্তিগত সম্পর্কের প্রকাশ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

রাশিয়া নির্মিত গাড়িটির নির্মাতা ও মডেল প্রকাশ করা হয়নি। কেসিএনএ জানিয়েছে, এটি কিমের বোন কিম ইয়ো জংসহ শীর্ষ সহকারীদের কাছে ১৮ ফেব্রুয়ারি হস্তান্তর করা হয়েছে। উত্তর কোরীয় নেতার ব্যক্তিগত ব্যবহারের জন্য এটি দিয়েছেন পুতিন।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কিম ইয়ো জং রুশ পক্ষের কাছে পুতিনের প্রতি কিমের ধন্যবাদ বার্তা পৌঁছে দিয়েছেন। কিম ইয়ো বলেছেন, এটি দুই নেতার বিশেষ ব্যক্তিগত সম্পর্কের স্পষ্ট প্রকাশ।

কিমকে পুতিনের এই উপহার জাতিসংঘের নিষেধাজ্ঞার লঙ্ঘন হতে পারে। উত্তর কোরিয়াকে কোনও ধরনের পরিবহন যান সরবরাহ নিষিদ্ধ করা হয়েছে জাতিসংঘের নিষেধাজ্ঞায়।

ধারণা করা হয়, বিলাসবহুল কয়েকটি গাড়ি কিমের সংগ্রহে রয়েছে।

গত বছর সেপ্টেম্বরে পুতিনের প্রেসিডেন্সিয়াল গাড়ি অরাস সেনাট লিমুজিনের প্রশংসা করেছিলেন তিনি। পরে পুতিন তাকে তার সাথে গাড়িতে বসার আমন্ত্রণ জানিয়েছিলেন।

 

একাত্তর/জো
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন এশিয়া সফর এবং উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনের সাথে সম্ভাব্য হাই-প্রোফাইল বৈঠকের গুঞ্জনের মধ্যেই সামরিক শক্তি প্রদর্শনে নজিরবিহীন ছক কষেছে পিয়ংইয়ং।...
ডিসেম্বরের কনকনে ঠান্ডায় ফ্লোরিডার মিয়ামিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেগা বৈঠক হতে চলেছে কি না, তা নিয়ে বিশ্বরাজনীতিতে চরম জল্পনা তুঙ্গে। জি-২০...
সামরিক সক্ষমতা বাড়ানোর ধারাবাহিকতায় ‘নতুন অস্ত্রের পরীক্ষা’ চালিয়েছে উত্তর কোরিয়া। কিম জং উনের তত্ত্বাবধানে পরীক্ষাটি সম্পন্ন হলেও, অস্ত্রটি আসলে কী, এর ধরন ও সক্ষমতা নিয়ে বিস্তারিত কিছুই জানায়নি...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বার্তায় তিনি দুই দেশের মধ্যকার বিশেষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
বিএনপি সরকারের মুখে ‘জুলাই’ থাকলেও তাদের অন্তরে আওয়ামী ভাবধারা রয়ে গেছে এবং আওয়ামী লীগের পুরোনো শাসন কাঠামো টিকিয়ে রাখতেই তারা গণভোটের রায় বাস্তবায়ন করছে না বলে তীব্র সমালোচনা করেছেন জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর