ফ্রান্সে গর্ভপাতকে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১১:০৬ এএম

বিশ্বে প্রথম দেশ হিসেবে নারীদের গর্ভপাতের অধিকারকে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দিলো ফ্রান্স। সোমবার ফরাসি পার্লামেন্টে নেওয়া এই সিদ্ধান্ত বিশ্বে অনন্য নজির গড়লো।

গর্ভপাতের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দিতে পার্লামেন্টের উভয়পক্ষের আইনপ্রণেতাদের মাঝে ভোটাভুটি হয়। পক্ষে ভোট দেন ৭৮০ জন আইনপ্রণেতা। আর বিপক্ষে ভোট দেন ৭২ জন।  মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ফলাফল ঘোষণার সময় আইনপ্রণেতারা দাঁড়িয়ে করতালির মাধ্যমে ঐতিহাসিক এ মুহূর্তটিকে স্বাগতও জানান।

এর মধ্য দিয়ে ১৯৫৮ সালে প্রণীত ফ্রান্সের সংবিধানে ২৫তম সংশোধনী আনা হলো। এর আগে, সর্বশেষ ২০০৮ সালে দেশটির সংবিধান সংশোধন করা হয়েছিল।

১৯৭৫ সালে ফ্রান্সে একটি আইন পাস করা হয়। সেখানে বলা হয়, গর্ভপাত কোনো অপরাধ নয়। কিন্তু সংবিধানে গর্ভপাতের অধিকারের গ্যারান্টি দেওয়া হয়নি। সরকারি তথ্য অনুযায়ী, ২০২২ সালে ফ্রান্সে দুই লাখ ৩৪ হাজার গর্ভপাত হয়েছে।

ওই বছরের নভেম্বরে এক জনমত সমীক্ষায় দেখা গেছে, ৮৯ শতাংশ মানুষ গর্ভপাতের অধিকারকে সাংবিধানিক করার পক্ষে।

পার্লামেন্টে বিল পাস হওয়ার পর প্যারিসে আইফেল টাওয়ারে ‘শরীর আমার, সিদ্ধান্ত আমার’ স্লোগানটি প্রদর্শন করা হয়।

এ ঘটনাকে ফ্রান্সের জন্য গর্বের বিষয় বলে বর্ণনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। আগামী শুক্রবার আন্তর্জাতিক নারী দিবসে এই পদক্ষেপ উদযাপন করা হবে বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি ও বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার পর দেখতে দেখতে পার হয়ে গেছে পাঁচটি দিন। শতাব্দীর অন্যতম মারাত্মক এই অগ্নিকাণ্ডে এ পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষকে...
দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানল এখন এতটাই মারমুখী রূপ নিয়েছে যে তা বায়ুমণ্ডলে নিজের আবহাওয়া নিজেই তৈরি করছে! পরিবেশ ও অগ্নিনির্বাপক কর্তৃপক্ষের মতে, তীব্র আগুনের তাপে তৈরি হওয়া...
ইউরোপজুড়ে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানল পরিস্থিতি ফরাসি ও স্প্যানিশ কর্তৃপক্ষের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফ্রান্সের ঐতিহ্যবাহী বর্দো শহরের দক্ষিণ অঞ্চল থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে পৌঁছে...
ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপের বড় একটি অংশ। তীব্র তাপদাহের সঙ্গে রুক্ষ আবহাওয়া ও বাতাসের গতিবেগ যুক্ত হয়ে ফ্রান্স ও স্পেনের পরিস্থিতি আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের বিখ্যাত...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর