আইসল্যান্ডে আবারও অগ্ন্যুৎপাত, জরুরি অবস্থা জারি

আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০৩:০৫ পিএম

আইসল্যান্ডের দক্ষিণাঞ্চলে রাজধানী রেইকজাভিকের দক্ষিণে রেকজেনেস উপদ্বীপে আবারও আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। এর ফলে ওই এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

রেকজেনেস উপদ্বীপে শনিবার রাত থেকে শুরু হওয়া অগ্ন্যুৎপাতটি প্রত্যাশিতই ছিল বলে আইসল্যান্ডের আবহাওয়া অফিস জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

অগ্ন্যুৎপাত শুরু হওয়ার পর প্রায় ২.৯ কিলোমিটার দীর্ঘ ফাটল দিয়ে সমানে লাভা নির্গত হচ্ছে এবং উভয় পাশে ছড়িয়ে পড়ছে। গত ডিসেম্বরের পর থেকে এ পর্যন্ত চতুর্থবারের মতো অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটলো।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, অন্ধকার আকাশে কমলা রঙয়ের লাভা ছড়াচ্ছে এবং দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ছে। বিশেষ করে কাছের গ্রিন্ডাভিক শহরের দিকে দ্রুত প্রবাহিত হচ্ছে। ফলে এখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে।

এর আগে, গত ৮ ফেব্রুয়ারির অগ্ন্যুৎপাতের কারণে অন্তত চার হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছিল। তবে তাদের মধ্যে  ৫০০-৬০০ মানুষ আবার ফিরে এসেছিল। জানুয়ারিতেও অগ্নুৎপাতের কারণে পুড়ে যায় বেশ কয়েকটি ঘরবাড়ি। এছাড়া আইসল্যান্ডের অন্যতম পর্যটন আকর্ষণ কেন্দ্র ব্লু লেগুন থেকেও লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। পর্যটন কেন্দ্রটি সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।

এই অগ্ন্যুৎপাতটিও ৮ ফেব্রুয়ারির অনুরূপ। তবে এটি ফেব্রুয়ারির তুলনায় উল্লেখযোগ্যভাবে চওড়া এবং এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী। লাভায় এখন পর্যন্ত অঞ্চলটির কেফ্লাভিক আন্তর্জাতিক বিমানবন্দর ও অন্য আঞ্চলিক বিমানবন্দরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

স্ক্যান্ডিনেভিয়ান দেশটিতে মোট ৩৩টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। রেকজেনেস উপদ্বীপের আগ্নেয়গিরিটি প্রায় ৮০০ বছর আগে সক্রিয় ছিল এবং কয়েক দশক ধরে অগ্ন্যুৎপাত হয়েছিল।

আগ্নেয়গিরিটি আবারও সক্রিয় হয়েছে এবং আগামী কয়েক দশক বা শতাব্দী ধরে এর লাভা উদগিরণ চলতে পারে বলেও সতর্ক করেছেন ভূতত্ত্ববিদরা।

 

একাত্তর/জো
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
যুক্তরাষ্ট্রজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়ছে সংক্রামক ব্যাধি ‘হাম’ (Measles)। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত দেশজুড়ে...
ইন্দোনেশিয়ার বোর্নিও ও সুমাত্রা দ্বীপে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের বিষাক্ত ধোঁয়া সীমান্ত পেরিয়ে গ্রাস করেছে প্রতিবেশী মালয়েশিয়াকে। ঘন ও চোখঝাঁজানো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে মালয়েশিয়ার...
ইন্দোনেশিয়ার কুখ্যাত আগ্নেয়গিরি ‘আনাঙ্ক ক্রাকাতোয়া’র তীব্র অগ্ন্যুৎপাতের ফলে নির্গত আগ্নেয় ছাইয়ে ঢেকে গেছে বিস্তীর্ণ এলাকা। এর সরাসরি প্রভাবে রোববার দেশের প্রধান প্রবেশদ্বার জাকার্তার...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর