ইউক্রেনের হামলায় ছয় বেসামরিক নাগরিক নিহত

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১১:৫১ এএম

দক্ষিণ ও পূর্ব ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত অংশে ইউক্রেনের হামলায় ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়া। বৃহস্পতিবারের এ শেল হামলায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

খেরসন অঞ্চলের এক রুশ কর্মকর্তা আন্দ্রে আলেকসেনকো জানান, তার এলাকার একটি গাড়িতে ড্রোন হামলায় নিহত হয়েছে দুইজন। এক পথচারীকে লক্ষ্য করে অপর আরেকটি ড্রোন হামলা চালানো হলেও তিনি পালিয়ে যাওয়ায় রক্ষা পেয়েছেন।  ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তিনি জানান, অপর আরেকটি হামলায় মোবাইল যোগাযোগ পুনরুদ্ধারের জন্য কাজ করা নেটওয়ার্ক মেরামতকারী ক্রুর দুই সদস্য নিহত হয়েছেন। আরও একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

পূর্ব ইউক্রেনের দোনেৎস্কের রুশ নিয়ন্ত্রিত এলাকার কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার সেখানে ইউক্রেনের গোলাবর্ষণে দুইজন নিহত এবং নয়জন আহত হয়েছে।

রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের তৃতীয় বছর চলছে। যুদ্ধে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছে উভয় দেশ। ইউএন হিউম্যান রাইটস মনিটরিং মিশন ফেব্রুয়ারিতে বলেছে, ইউক্রেনে রুশ আগ্রাসনে ১০ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং অন্তত ২০ হাজার আহত হয়েছেন।

 

একাত্তর/জো
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে বিধ্বংসী বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও সাড়ে চার হাজারেরও বেশি মানুষ। বিশেষ করে ত্রিশূলী নদীর তীরে জলবিদ্যুৎ প্রকল্পের কাদাভরা...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর