রুশ-কাজাখ সীমান্তে বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১০:২৮ এএম

রাশিয়ার কাজাখস্তান সীমান্তের কাছে ওরেনবার্গ অঞ্চলের একটি বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে। আশ্রয়ের অপেক্ষায় আছেন বন্যা কবলিত হাজারো মানুষ। ইতোমধ্যে চার হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে আঞ্চলিক গভর্নরের কার্যালয়। 

শুক্রবার প্রবল বৃষ্টির পর বাঁধটি ভেঙে যায় বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে।

শনিবার ওরেনবার্গ অঞ্চলের গভর্নরের কার্যালয় জানিয়েছে, এক হাজার ১৯ শিশুসহ চার হাজার ২০৮ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। দুই হাজার ৫০০টিরও বেশি বাড়ি বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

গভর্নর ডেনিস পাসলার বলেন, ব্যাপক বন্যা হয়েছে। বিশেষ করে ওরস্ক অঞ্চলে খারাপ আকার ধারণ করেছে। এই সীমান্ত শহরটিতে প্রায় দুই লাখ ৩০ হাজার মানুষ বসবাস করেন।

কর্মকর্তারা জানিয়েছেন, ওরস্ক অঞ্চল থেকে প্রায় দুই হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এ এলাকাটি উরাল পর্বতমালার ওরেনবুর্গ অঞ্চলে অবস্থিত।

কিন্তু ওরেনবার্গ শহরের উরাল নদীর ওপর বিপজ্জনক জলসীমা নিয়ে সতর্ক করে কর্তৃপক্ষ বলেছে, পরিস্থিতি পুরো অঞ্চলে ভয়াবহ আকার ধারণ করেছে।

জরুরি পরিষেবা মন্ত্রণালয়ের প্রকাশ করা ভিডিওচিত্রে দেখা গেছে, বাসিন্দাদের সাহায্য করছেন উদ্ধারকর্মীরা। হাজার হাজার বাড়িঘর ডুবে গেছে।

২০১৪ সালে এই বাঁধটি নির্মাণ করা হয়েছে। অবহেলা ও নির্মাণ আইন লঙ্ঘনের জন্য একটি ফৌজদারি মামলা করেছে রাশিয়া। স্থানীয় প্রসিকিউটর অফিস জানিয়েছে, দুর্বল ব্যবস্থাপনার কারণেই বাঁধটি ভেঙে গেছে।

ইউরাল ও পশ্চিম সাইবেরিয়ার বেশ কিছু অঞ্চল বসন্তের শুরুতে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু তাই না, কাজাখস্তানের কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যাটি বিগত ৮০ বছরের ইতিহাসে কাজাখস্তানের সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ হতে পারে বলে জানিয়েছেন কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ।

 

একাত্তর/জো
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর